ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

যুদ্ধবিরতি’র পরেও পাকিস্তানের খুররামে থামছে না শিয়া-সুন্নি সংঘাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০১:০১ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ৯৯ বার

পাকিস্তান খাইবার পাখতুনখোয়া প্রদেশের খুররাম জেলায় শিয়া-সুন্নি সংঘাত থামছেই না।দুই বিরোধী গোষ্ঠীর মধ্যে ‘যুদ্ধবিরতি’ হলেও থেমে থেমে সেখানে সংঘাতের ঘটনা ঘটছে। সর্বশেষ গুলির ঘটনায় আহত হয়েছেন খুররামের জেলা প্রশাসক।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, শহরের বাগান এলাকায় গুলিতে আহত হয়েছেন ডেপুটি কমিশনার জাবেদুল্লাহ মেহসুদ। সম্প্রতি হওয়া শান্তিচুক্তির কয়েকদিনের মধ্যে এই গুলির ঘটনা ঘটল।

জেলা কর্তৃপক্ষের কার্যালয় থেকে বলা হয়, প্রশাসকসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন পুলিশ সদস্য, একজন অফিস কর্মকর্তা ও তিনজন বেসামরিক রয়েছেন।

সংবাদমাধ্যমটি জানায়, দুইপক্ষের মধ্যে শান্তিচুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই কমিশনার। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খাইবার পাখতুনখোয়ার সরকারের মুখপাত্র ব্যারিস্টার মুহাম্মদ সাইফ জানিয়েছেন, জাবেদুল্লাহ মেহসুদ এখন শঙ্কামুক্ত রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

যুদ্ধবিরতি’র পরেও পাকিস্তানের খুররামে থামছে না শিয়া-সুন্নি সংঘাত

আপডেট টাইম : ০৬:০১:০১ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫