ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিশ্বজুড়ে ২০২৫-এর আগমনকে উৎসব-উদযাপনে বরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ১০১ বার

টাইমজোন ভেদে বিশ্বজুড়ে ২০২৫-এর আগমনকে উৎসব-উদযাপনে স্বাগত জানানো হয়। প্রথম বড় শহর হিসেবে অকল্যান্ড ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে। যেসব দেশ বা শহরে সবার শেষে নববর্ষ উদযাপন হয়, তাদের অন্যতম হল আমেরিকান সামোয়া। নিউজিল্যান্ডের পুরো ২৪ ঘণ্টা পর সেখানে নববর্ষ উদযাপন হয়।

এর আগে নতুন বছর ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি। নববর্ষ উদযাপনকারী প্রথম এই দেশটির বৃহত্তম ক্রিসমাস দ্বীপ সবার আগে নতুন বছরে পদার্পণ করেছে। এরপরই দ্বিতীয় দেশ হিসেবে নতুন বছরকে আতশবাজির ঝলকানিতে বরণ করে নিয়েছে ওশেনিয়া অঞ্চলের দেশ নিউজিল্যান্ড।

নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের বিস্তৃত অঞ্চলজুড়ে ৩৩টি প্রবালপ্রাচীর নিয়ে গঠিত কিরিবাতি। পূর্ব থেকে পশ্চিমে প্রায় ৪ হাজার কিলোমিটার এবং উত্তর থেকে দক্ষিণে ২ হাজার কিলোমিটারের বেশি বিস্তৃতি রয়েছে দেশটির।

কিরিবাতির পর নিউজিল্যান্ডের অকল্যান্ডও ১১টার সময় (জিএমটি) ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে। অকল্যান্ডের বিখ্যাত স্কাই টাওয়ারে আতশবাজির ঝলকানি আর হারবার সেতুতে জমজমাট আলোকসজ্জা প্রদর্শনীর মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়। আকাশে আতশবাজি ঝলকানির সাথে সাথে নিউজিল্যান্ডের সবচেয়ে উঁচু এই টাওয়ারের অগ্রভাগ বিভিন্ন রঙে আলোকিত হয়ে ওঠে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিশ্বজুড়ে ২০২৫-এর আগমনকে উৎসব-উদযাপনে বরণ

আপডেট টাইম : ০৭:০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫