ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কাতার-সৌদি-মরক্কো থেকে ৫৮২ কোটি টাকার সার কিনবে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ১৩৫ বার

কাতার, সৌদি আরব ও মরক্কো থেকে এক লাখ টন সার কিনবে সরকার। এরমধ্যে ৪০ হাজার টন ডিএপি সার, ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া এবং ৩০ হাজার টন টিএসপি সার রয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৫৮২ কোটি ২৪ লাখ ১২ হাজার টাকা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের আওতায় চলতি ২০২৪-২৫ অর্থবছরে জন্য কাতার এনার্জি মার্কেটিং থেকে ৮ম লটের ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ১২৭ কোটি ৬৮ লাখ ১২ হাজার টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৫৪.৬৭ মার্কিন ডলার।

কৃষি মন্ত্রণালয়ের আওতায় রাষ্ট্রীয় পর্যায়ে সৌদি আরবের মা’আদেন এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ১ম লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে ব্যয় হবে ২৯৬ কোটি ১৬ লাখ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৬১৭.০০ মার্কিন ডলার।

এছাড়া কৃষি মন্ত্রণালয় রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এসএ এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ১৩তম (ঐচ্ছিক-৩য়) লটের ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ১৫৮ কোটি ৪০ লাখ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৪৪০.০০ মার্কিন ডলার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কাতার-সৌদি-মরক্কো থেকে ৫৮২ কোটি টাকার সার কিনবে সরকার

আপডেট টাইম : ০৭:০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫