ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

রাশিয়াকে থামাতে সব করবে ইউক্রেন নতুন বছরে প্রত্যয় জেলেনস্কির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ৮০ বার

রাশিয়ার আগ্রাসনের অবসান ঘটাতে তার দেশ ২০২৫ সালে সর্বশক্তি দিয়ে যুদ্ধ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রায় তিন বছর আগে প্রতিবেশী ইউক্রেনে আগ্রাসন শুরু করেছিল রাশিয়া।

ইউক্রেনের রাজধানী কিয়েভে জাতির উদ্দেশে ভাষণ দেন জেলেনস্কি। তিনি বলেন, ‘২০২৫ সাল হোক আমাদের বছর। আমরা জানি, শান্তি আমাদের উপহার হিসেবে দেওয়া হবে না। তবে রাশিয়াকে থামাতে এবং এ যুদ্ধ শেষ করতে আমরা সবকিছু করব।’

এএফপির বিশ্লেষণ অনুযায়ী, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে রাশিয়ার কাছে নিজেদের প্রায় সাতগুণ বেশি ভূখণ্ডের দখল হারিয়েছে ইউক্রেন। সেই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে আসার পর দেশটির প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক সমর্থন হ্রাসের সম্ভাবনাও দেখা দিয়েছে। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। তার আগেই কিয়েভের প্রতি যুক্তরাষ্ট্রের সহায়তা যতটা সম্ভব বাড়ানোর চেষ্টা করছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন প্রশাসন গত সোমবার ইউক্রেনের জন্য নতুন করে প্রায় ৬০০ কোটি মার্কিন ডলার সামরিক বাজেট সহায়তা প্রদান করেছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প বলেছিলেন, তিনি ক্ষমতায় গেলে ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ শেষ করবেন। ইউক্রেনের আশঙ্কা যুদ্ধ শেষ করে শান্তি প্রতিষ্ঠার বিনিময়ে তাদের হয়তো রাশিয়ার দখল করা ভূখণ্ডের পুরোটাই ক্রেমলিনের হাতে তুলে দিতে হবে। নতুন বছরের ভাষণে জেলেনস্কি আরও বলেন, প্রাধান্য চাইলে ইউক্রেনকে অবশ্যই লড়াই চালিয়ে যেতে হবে, যুদ্ধক্ষেত্রে এবং সম্ভাব্য যে কোনো শান্তি আলোচনায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

রাশিয়াকে থামাতে সব করবে ইউক্রেন নতুন বছরে প্রত্যয় জেলেনস্কির

আপডেট টাইম : ১২:১৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫