ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

সুনামগঞ্জে ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৫:০১ অপরাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮
  • ৫০১ বার

হাওর বার্তা ডেস্কঃ ধানের উৎপাদন খরচ বাড়লেও দক্ষিণ সুনামগঞ্জে ধানের বাজারে মন্দা চলছে। ন্যায্য মূল্য থেকে কৃষকরা বঞ্চিত হচ্ছেন। পড়ছেন ব্যাপক লোকসানে।স্থানীয় সূত্র জানায়, এ বছর এক কিয়ার (৩০শতাংশ) জমিতে ধান চাষ করতে ব্যয় হয়েছে ১২ হাজার ৫শ টাকা। এক বিঘা জমির বিচালির মূল্য ২ হাজার টাকা বাদ দিলে খরচ এসে দাঁড়ায় ১০ হাজার ৫শ টাকা। এক কিয়ার (৩০শতাংশ) জমির গড় ফলন ২০ মণ হলে এক মণ ধানের উৎপাদন খরচ এসে দাঁড়ায় ৫শ ২৫ টাকা।

অথচ এখন বাজার মূল্য ৬শ ৫০ থেকে ৭ শ টাকার মধ্যে। অর্থাৎ প্রতি মণ ধান উৎপাদন করে কৃষককে লোকসান দিতে হচ্ছে ১২৫ থেকে ১৭৫ টাকা লাভ। অথচ সরকার প্রতি মণ ধানের মূল্য নির্ধারণ করে দিয়েছে ১ হাজার ৪০ টাকা। সরকার ঘোষিত মূল্য যদি ন্যায্য মূল্য হয় তাহলে প্রতিমণ ধানে কৃষকের লোকসান হচ্ছে ৩শ ৯০টাকা থেকে ৩শ ৪০ টাকা। ধান চালের বাজার মন্দা দেখিয়ে ব্যবসায়ীরা কৃষকদের কম মূল্যে ধান বিক্রি করতে বাধ্য করছে। সরকার ধানের যে মূল্য নির্ধারণ করেছে, তা এক সময়ে কার্যকর হবে বা ওই মূল্য ছাড়িয়ে ১২ শ টাকা মণ দরেও ধান বিক্রি হবে। ততদিনে কৃষকের গোলায় ধান থাকবে না।

লাভের সবটুকু রস লুট করবে ব্যবসায়ীরা। সরকার ধান-চালের ক্রয় মূল্য নির্ধারণ করেছে। তবে কৃষকদের কাছ থেকে ধান না কিনে মিল মালিক বা ডিলার নিয়োগের মাধ্যমে ধান চাল কিনে থাকে। আর এ কারণে লোকসানের শিকার হয় কৃষক আর মুনাফা লুটে নেয় মধ্যস্বত্তভোগীরা। এভাবে লোকসান গুনে ধান চাষ করতে করতে এক পর্যায়ে কৃষক দেউলিয়া হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তখন হয়তো ধান চাষে আগ্রহ হারাবে কৃষক। সরকার ধান-চালের যে মূল্য নির্ধারণ করেছে তা কৃষকের জন্য  লাভজনক না হলেও এটি সহনশীল মাত্রার মূল্য বলে ধরে নিয়েছে কৃষক। তবে মূল্য ঘোষণার পর থেকে যথাযথ কার্যকর হচ্ছে কিনা তা তদারকি আবশ্যক।

উপজেলার ছয়হারা গ্রামের আলা উদ্দিন জানান,  চলতি বছর তিনি ৬ কিয়ার জমিতে ধান চাষ করেছেন। এর মধ্যে ৩ কিয়ার তার নিজের বাকি ৩ কিয়ার লিজ নেয়া। ধান চাষ করতে গিয়ে গত তিন মাসে সারের দোকানে বাকি হয়েছে ১৫ হাজার টাকা, এসময় সংসার চালাতে দোকানে বাকি পড়েছে ১৩ হাজার টাকা। আবার কৃষি শ্রমিকের পারিশ্রমিক দিতে গিয়ে ধারও করেছেন ৫ হাজার টাকা। অর্থাৎ এই ৩৩ হাজার টাকা তাকে এখনই পরিশোধ করতে হবে। দেনা পরিশোধ করতে তাকে এখনই অর্ধেক ধান বিক্রি করতে হবে। বাকি অর্ধেক ধান দিয়ে আগামি ৪ মাস কিভাবে সংসার চালাবেন ।

উপজেলার একাধিক কৃষকদের সাথে আলাপ করে জানা যায়, ধান চালের মূল্য নিয়ে সরকারের মাথা ব্যাথা নেই। থাকলে ব্যবসায়ীরা এভাবে কৃষকদের ঠকাতে পারত না। সরকার ধান-চালের বাজার নির্ধারণ করে দিয়েছে। সরকার ঘোষিত মূল্যে কৃষক তার ফসলের মূল্য পাচ্ছে কিনা তা খতিয়ে দেখার দায়িত্ব বাজার মনিটরিং কর্মকর্তাদের। সংশিষ্ট দপ্তরের কর্মকর্তাদের ঊদাসীনতার কারণে কৃষকদের যাতাকলে নিস্পেষিত করছে ব্যবসায়ীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

সুনামগঞ্জে ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা

আপডেট টাইম : ০৩:১৫:০১ অপরাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮