ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

গোলাপের সৌরভের জিনগত রহস্য উন্মোচন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮
  • ৭১১ বার

হাওর বার্তা ডেস্কঃ কোনো কোনো গোলাপের সুগন্ধ অন্যান্য গোলাপের চেয়ে অনেক বেশি। বিজ্ঞানীরা এর কারণ জানার লক্ষ্যে গবেষণা চালিয়ে প্রথমবারের মত গোলাপের পূর্ণ জিনগত কাঠামো উন্মোচন করতে সমর্থ হয়েছেন।

এই রহস্য উন্মোচন করতে গিয়ে বিজ্ঞানীরা এমন কিছু পেয়েছেন যা বিস্ময় তৈরি করেছে। যেমন তারা দেখছেন আগে যা ধারণা করা হতো, গোলাপের জীন কাঠামোর সাথে স্ট্রবেরি ফলের কাঠামোর অনেক মিল রয়েছে। আন্তর্জাতিক বিজ্ঞানীদের যে দলটি এই গবেষণা করেছেন, তারা বলছেন আগামীতে নতুন রং এবং গন্ধ সমৃদ্ধ গোলাপ তৈরি করা যাবে।

ফ্রান্সের লিও শহরে এই গবেষণা প্রকল্পটিতে নেতৃত্ব দিয়েছেন মোহামেদ বেনদাহমানে। তিনি বলছেন, আট বছর ধরে গবেষণার পর তারা খুঁজে পেয়েছেন কোন জিন গোলাপের গন্ধ তৈরি করে, কোন জিন রং তৈরি করে এবং কোনটি ফুলের স্থায়িত্ব বাড়ায়।

ফ্রান্স, জার্মানি, চীন এবং ব্রিটেনের ৪০ জনের মত বিজ্ঞানী এই গবেষণায় যুক্ত ছিলেন। তাদের এই গবেষণায় এখন বোঝা যাবে কেন গোলাপের রং এবং গন্ধ এত ভিন্ন ভিন্ন হয়।

গোলাপের চাষিরা এখন আরো সুন্দর রং এবং মিষ্টি গন্ধের নতুন নতুন জাতের গোলাপ তৈরি করতে সমর্থ হবেন যেগুলোতে পোকা লাগবে না এবং ফুলদানিতে আরো বেশিদিন তাজা থাকবে। খবর: বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

গোলাপের সৌরভের জিনগত রহস্য উন্মোচন

আপডেট টাইম : ০৫:৩৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮