ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে : তোফায়েল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮
  • ৩৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমান সরকারের অধীনেই এবং যথা সময়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সরকার প্রধান থাকবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।

মঙ্গলবার দুপুরে ভোলা জেলা শ্রমিকলীগ আয়োজিত মে দিবসের শ্রমিক লীগ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচনে কোনো তত্ত্বাবধায়ক সরকারও আসবে না, কোনো সহায়ক সরকারও আসবে না উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, সকল দলের অংশ গ্রহণের মধ্য দিয়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা অতীতে নির্বাচনে অংশ গ্রহণ করেননি নিশ্চয় তারা ভুল করেছেন। এখন তারা তাদের সেই ভুল উপলব্ধি করেছেন। আগামী দিনে যদি নির্বাচন না করেন তাহলে আবারও ভুল হবে। এই সরকার দৈনন্দিন কাজ করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।

ভোলা জেলা শ্রমিকলীগের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মে দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, ভোলা পৌর মেয়র মনিরুজ্জামানসহ দলীয় নেতৃবৃন্দ।

পরে বাণিজ্যমন্ত্রী গত শুক্রবার রাতে ভোলা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চকবাজার, মনিহারি পট্টি ও খালপাড় এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন। একই সাথে ভোলা খালের নাব্যতা ফিরিয়ে আনা এবং ফায়ার সার্ভিসকে আরও উন্নত করার প্রতিশ্রুতি দেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে : তোফায়েল

আপডেট টাইম : ০৫:২৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮