ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

আ’ লীগকে ফের ক্ষমতায় আনলে শ্রমিকদের বাকি দাবি পূরণ হবে : কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮
  • ৩৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বললেন, আওয়ামী লীগ শ্রমিক বান্ধব সরকার। আপনাদের যে দাবিগুলো  পূরণ করা এখনও বাকি, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ভোট দিয়ে ক্ষমতায় আনলে সেগুলো অক্ষরে অক্ষরে পূরণ করা হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত র‌্যালির আগে সংক্ষিপ্ত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

এ সময় পরিবহন শ্রমিকদের উদ্দেশে কাদের বলেন, বর্তমানে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। অতিরিক্ত মুনাফার জন্য আপনারা সড়কে প্রতিযোগিতা করবেন না, ওভারটেকিং করবেন না। সড়কে শুধু সাধারণ যাত্রী নয়, শ্রমিকরাও দুর্ঘটনার শিকার হচ্ছেন। একজনের জন্য একটি পরিবার নিঃস্ব হয়ে যায়। গাড়ি চালাতে গিয়ে বিষয়গুলো ভেবে গাড়ি চালাবেন।

নির্বাচন বিএনপির জন্য অপেক্ষা করবে না মন্তব্য করে সেতুমন্ত্রী আরও বলেন,  বিএনপি এখন হুংকার দিচ্ছে খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না। খালেদার মুক্তি আদালতের বিষয়। বিএনপি না আসলে তাদের জন্য নির্বাচনী ট্রেন অপেক্ষা করবে না। সময় মতো ছেড়ে যাবে। সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শুধু বিএনপি নয়, অন্য কোনো দলকেই নির্বাচনে আনার দায়িত্ব আওয়ামী লীগের নয়। সে ধরনের চেষ্টাও আওয়ামী লীগ করবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক, তা আওয়ামী লীগ চায়। সে জন্য এই নির্বাচনে বিএনপি আসুক, সেটাও তারা চায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

আ’ লীগকে ফের ক্ষমতায় আনলে শ্রমিকদের বাকি দাবি পূরণ হবে : কাদের

আপডেট টাইম : ০৪:০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮