ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী হিরো আলমকে হত্যার হুমকি পানি নামলেও কাটেনি দুর্ভোগ, ঘরহারা মানুষের সামনে টিকে থাকার নতুন লড়াই জুলাই শহীদদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান টিউশনির টাকা চাওয়ায় শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ শিক্ষামন্ত্রীকে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ফারজানা রহমান অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে, আখেরী চাহার ১২ আগস্ট

বজ্রপাতে কৃষি শ্রমিক কর্মক্ষেত্রে মারা গেলে পরিবারকে আর্থিক সহায়তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮
  • ৫৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক জানিয়েছেন, কৃষি শ্রমিক কর্মক্ষেত্রে বজ্রপাতসহ যেকোনো দুর্ঘটনায় মারা গেলে সংশ্লিষ্ট কৃষকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

তিনি বলেন, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিবারকে দুই লাখ টাকা প্রদান করা হয়।

আজ সোমবার (৩০ এপ্রিল) মে দিবস উদযাপন উপলক্ষে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান উপস্থিত ছিলেন।

তিনি বলেন, শুধু কৃষি শ্রমিকই নয় যেকোনো শ্রমিক কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মারা গেলেই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘শ্রমিক কল্যাণ’ তহবিল থেকে এ সহায়তা করা হয়। শুধু মৃত্যুতেই নয়, কোনো শ্রমিকের সন্তানের সাধারণ শিক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ হাজার টাকা দেয়া হয়। উচ্চশিক্ষার ক্ষেত্রে মেডিকেল কলেজ, কৃষি, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সরকারি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি, শিক্ষা উপকরণ ও অন্যান্য ব্যয় নির্বাহের জন্য তিন লাখ টাকা দেয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, কোনো অপ্রতিষ্ঠানিক খাতের শ্রমিকও যদি মারা যায় তাহলে তার পারিবারের পাশে আমরা দাঁড়ায়। ওই পরিবারকে আমরা ২ লাখ টাকা সাহায্য করি। দুরারোগ্য ব্যাধির চিকিৎসার জন্য এক লাখ টাকা পর্যন্ত সহায়তা করা হয়।

তিনি আরও বলেন, এ তহবিল থেকে ২ হাজার ৬৫৪ জনকে ২২ কোটি টাকা প্রদান করা হয়েছে। এরপরও এ তহবিলে আরও প্রায় পৌনে ৩শ’ কোটি টাকা রয়েছে। এ অর্থ প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিকের কল্যাণে ব্যয় করা হবে।

মুজিবুল হক বলেন, তবে তৈরি পোশাক খাতের শ্রমিক দুর্ঘটনায় কর্মক্ষেত্রে মারা গেলে তার পরিবারকে এ সংক্রান্ত কেন্দ্রীয় তহবিল থেকে তিন লাখ টাকার অর্থ সহায়তা দেয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বজ্রপাতে কৃষি শ্রমিক কর্মক্ষেত্রে মারা গেলে পরিবারকে আর্থিক সহায়তা

আপডেট টাইম : ১০:৫৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮