ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

বিএনপি সমাবেশের অনুমতি না পেলে র‌্যালি করবে শ্রমিক দল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮
  • ৩৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ মহান মে দিবসে শ্রমিক সমাবেশের অনুমতি না পেলে রাজধানীতে র‌্যালি করবে বলে জানিয়েছে বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দল। দলটির শ্রমিক দলের এক নেতা এ তথ্য জানান।

তবে মহান মে দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের সিদ্ধান্ত নেয় শ্রমিক দল। এজন্য তারা গত ১৬ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) কাছে অনুমতি চায়।

শ্রমিক দল সূত্রে জানা গেছে, লিখিত আবেদনের পাশাপাশি সমাবেশের অনুমতির জন্য সংগঠনটির নেতারা ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন। সর্বশেষ রবিবার ডিএমপি কমিশনারের সঙ্গে তারা দেখা করতে যান। তবে তার সাক্ষাৎ পাননি।

এর আগে ২২ এপ্রিল বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে মে দিবসে শ্রমিক দল সমাবেশ করবে বলেও তিনি ঘোষণা দেন।

গত ৮ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট্র দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকে তার মুক্তির দাবিতে রাজধানীতে চার বার সমাবেশ করার অনুমতি চেয়েছিল দলটি। কিন্তু ডিএমপি থেকে তাদের সমাবশে করার অনুমতি দেওয়া হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

বিএনপি সমাবেশের অনুমতি না পেলে র‌্যালি করবে শ্রমিক দল

আপডেট টাইম : ১০:৪৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮