ঢাকা ০২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

অন্তঃসত্ত্বা অবস্থায় আমলকি খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮
  • ৪০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ অন্তঃসত্ত্বা অবস্থায় যেকোনো খাবারই একটু বুঝেশুনে খেতে হয়। এ সময় শরীরের বিভিন্ন পরিবর্তনের কারণে বমি বমি ভাব বা বমি হয়। এ কারণেও অনেক সময় খাবার খেতে ভালো লাগে না। আমলকি হচ্ছে এমন একটি খাবার, যেটি অন্তঃসত্ত্বা অবস্থায় খাওয়া ভালো। আমলকি এক ধরনের ভেষজ ফল। একজন মানুষ প্রতিদিন সাড়ে ছয় গ্রাম আমলকি খেলে অনেক রোগ থেকেই মুক্ত থাকতে পারেন।

আমলকিতে থাকে সলিউবল ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি। অন্তঃসত্ত্বা অবস্থায় মুড ভালো করতে আমলকির একটি চমৎকার ভূমিকা রয়েছে। অন্তঃসত্ত্বা অবস্থায় এটি খেলে সময়ের আগে প্রসব হওয়ার ঝুঁকি কমে। এটি শিশুর স্মৃতিশক্তি ভালো করতে সাহায্য করে। এর মধ্যে থাকা আয়রণ রক্তস্বল্পতার সঙ্গে লড়াই করতে সাহায্য করে। এ ছাড়া অন্তঃসত্ত্বা অবস্থায় আমলকি খাওয়ার রয়েছে আরো কিছু উপকারিতা।

অন্তঃসত্ত্বা অবস্থায় অনেক নারীই গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যায় ভোগেন। যেমন কোষ্ঠকাঠিন্য, পাইলস ইত্যাদি। খাদ্যতালিকায় আমলকি রাখলে এটি শরীরের সলিউবল ফাইবারের চাহিদা পূরণ করে। এর মধ্যে থাকা আঁশ গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা প্রতিরোধে সাহায্য করে। আমলকির মধ্যে উচ্চমাত্রায় ভিটামিন সি রয়েছে। এটি রক্তনালিকে বিস্তৃত করে। এতে রক্তচাপ স্বাভাবিক থাকে।

সকালের ক্লান্তিভাব অন্তঃসত্ত্বা অবস্থার একটি বড় সমস্যা। আমলকি শক্তি বাড়ায়, অবসন্নতা এবং ক্লান্তিভাব দূর করে। আমলকি শরীর থেকে টক্সিক উপাদান বের করে দিতে সাহায্য করে। এটি ভ্রূণকে ভালো রাখতে সাহায্য করে। তবে যেকোনো খাবারই বেশি খাওয়া ঠিক নয়। খালি পেটে আমলকি খেলে এবং অতিরিক্ত খেলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। তাই পরিমিত খাওয়া ভালো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

অন্তঃসত্ত্বা অবস্থায় আমলকি খান

আপডেট টাইম : ১১:৫৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮