ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

স্বস্তির বৃষ্টি হয়ে দাঁড়িয়েছে নগরবাসীর অস্বস্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮
  • ৩৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ টানা ছুটির ফাঁদে পড়েছে দেশ। আজও বৌদ্ধপূর্ণিমার সরকারি ছুটি। অফিসমুখো যাত্রীদের চাপও নেই। তাই একটু ভিন্ন রূপ পেয়েছে রাজধানী। কিন্তু সকাল থেকে গগণ ফাটিয়ে বৃষ্টি ঝড়ায় একপ্রকার বিপত্তির সৃষ্টি হয়েছে। স্বস্তির বৃষ্টি হয়ে দাঁড়িয়েছে নগরবাসীর অস্বস্তি।

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অলিগলি ও ছোট পরিসরের রাস্তাগুলোয় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ড্রেন থেকে আবর্জনা উঠে সয়লাব হয়ে গেছে। কোথাও হাটু পানি জমে গেছে। এর মাঝেই চলছে বাস-রিকশা।

এদিকে বৃষ্টির ভোগান্তির পাশাপাশি যুক্ত হয়েছে পরিবহন সংকটও। সুযোগ পেয়ে রিকশা ও অটোরিকশা চালকরা হাঁকাচ্ছেন দু-তিন গুণ ভাড়া।

অন্যদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎতসংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

স্বস্তির বৃষ্টি হয়ে দাঁড়িয়েছে নগরবাসীর অস্বস্তি

আপডেট টাইম : ১০:২১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮