ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

রাজনৈতিক বিরোধের অবসান না হলে বাংলাদেশ এগুবে না : তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮
  • ৪৪১ বার
হাওর বার্তা ডেস্কঃ তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, এখন মধ্যপন্থার সময় নয়। মধ্যপন্থা পরিহার করে পাকিস্তান পন্থাকে পরাজিত করার চূড়ান্ত লড়াইয়ে ঐক্যবদ্ধ হবার সময় এখন।
আজ শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে দুদিনব্যাপী জাসদ জাতীয় কমিটির সভার উদ্বোধনকালে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি পাকিস্তান পন্থার পক্ষে রাজনৈতিক অবস্থান নেয়ায় পাকিস্তান পন্থা, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা বাংলাদেশের জন্য মহাবিপদ হিসাবে বিরাজ করছে। পাকিস্তান পন্থা ও বাংলাদেশ পন্থার রাজনৈতিক বিরোধের অবসান না হলে বাংলাদেশ এগুবে না।
তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে যে চমৎকার উন্নয়ন হয়েছে তা এগিয়ে নিতে, রাজনীতিতে আরও গুণগত পরিবর্তন আনতে শেখ হাসিনার ভাবমূর্তি বিনষ্ঠকারী দুর্নীতিবাজ-লুটেরা ও ঘরকাটা ইঁদুরদের দমন করে বৈষম্যের অবসান করে রাজনীতি ও অর্থনীতিকে সুশাসনের পথে এগিয়ে নিতে জাসদ ও ১৪ দলের নেতা-কর্মীদের সোচ্চার হবার কোনো বিকল্প নেই।’
জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে জাতীয় কমিটির সভায় দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি এড. রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, রেজাউল করিম তানসেন এমপি, সাবেক সংসদ সদস্য এড. শাহ জিকরুল আহমেদ, আব্দুল হাই তালুকদার, এড. হাবিবুর রহমান শওকত প্রমুখ বক্তব্য রাখেন। বাসস
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

রাজনৈতিক বিরোধের অবসান না হলে বাংলাদেশ এগুবে না : তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৬:৩১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮