ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮
  • ৩১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ দিন দিন ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে উল্লেখ করে ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি ‘মৃত্যুদণ্ড’ দাবি জানিয়েছে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সোসাইটি নামক একটি সংগঠন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণকারীদের লোলুপ দৃষ্টি থেকে শিশুরাও রেহাই পাচ্ছে না। সামাজিক মূল্যবোধের অভাব আর অপরাধের শাস্তি না হওয়া এসব ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ। ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন ও ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ধর্ষণের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে, এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে কোনো ধর্ষক পার পেয়ে না যায়।bicrompur.jpg

তারা আরও বলেন, ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মুত্যুদণ্ড দিলে কেউ আর ধর্ষণ করার সাহস পাবে না । ধর্ষণ শব্দটি বাংলাদেশের মানুষের জন্য অনেক বড় লজ্জার। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদেরকেই।

মানববন্ধনে আয়োজক সংগঠনের সদস্য এ্যাডভোকেট মিজানুর রহমান উজ্জ্বল, কবির মনিরুজ্জামান, তাহমিনা আক্তার, তানজিল আক্তার, সঞ্জয় পদ্মার, মোহসেনুর রহমান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি

আপডেট টাইম : ০৩:৩৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮