ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

আগামী ১৩ মে থেকে শুরু হবে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮
  • ৪৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী মে মাসের ১৩ তারিখ থেকে শুরু হবে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন কার্যক্রম। এর আগে ৬ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একাদশে ভর্তি উপলক্ষে ৩০ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে ভর্তি নীতিমালা চূড়ান্ত করা হবে।

জানা গেছে, খসড়া নীতিমালায় গত বছরের মতোই অনলাইন এবং এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদন নেয়ার প্রস্তাব করা হয়েছে। অনলাইনে সর্বনিম্ন পাঁচ এবং সর্বোচ্চ ১০ কলেজ বা মাদরাসায় আবেদন করা যাবে। এ জন্য নেয়া হবে ১৫০ টাকা। মোবাইল ফোনে প্রতি এসএমএসে একটি করে কলেজে আবেদন করা যাবে। এ জন্য ১২০ টাকা দিতে হবে। তবে এসএমএস এবং অনলাইন মিলিয়ে কোনো শিক্ষার্থী ১০টির বেশি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে না। এবারও ভর্তি কার্যক্রমে কারিগরি সহায়তা দিচ্ছে বুয়েট।

প্রস্তাবনা অনুযায়ী ৩০ জুনের মধ্যে সব ধরনের ভর্তি কার্যক্রম শেষ করে ১ জুলাই একাদশের ক্লাস শুরু হবে।

গত বছর ৯ মে একাদশ শ্রেণির ভর্তির কার্যক্রম শুরু হয়েছিল। এবার বিলম্বের কারণ সম্পর্কে ঢাকা বোর্ডের এক কর্মকর্তা বলেন, গত বছর ৪ মে এসএসসির ফল প্রকাশ হয়েছিল। এবার সেখানে দু’দিন বিলম্বে ফল প্রকাশ হচ্ছে। কিন্তু ১১ ও ১২ মে সাপ্তাহিক ছুটির দিন। এ কারণে ১৩ মে ভর্তি কার্যক্রম শুরুর প্রস্তাব করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

আগামী ১৩ মে থেকে শুরু হবে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম

আপডেট টাইম : ০৯:২৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮