ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

বিএনপি-জামায়াত মানে ধ্বংস: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০১৫
  • ৫০২ বার

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত মানে ধ্বংস। তারা আন্দোলনের নামে মানুসের সম্পদ ধ্বংস করে, মানুষকে পুড়িয়ে মারে। এটিই তাদের চরিত্র। শনিবার চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় অংশ নেয়ার আগে প্রধানমন্ত্রী মহানন্দা নদীর ওপর নির্মিত ‘শেখ হাসিনা সেতুর’ উদ্বোধন করেন।
আওয়ামী লীগ সরকার দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারের আমলে কানসাটে বিদ্যুতের দাবিতে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করা হয়। বিএনপি-জামায়াত আপনাদের বিদ্যুৎ দিতে পারে নাই, দিয়েছে গুলি। বিদ্যুতের জন্য আপনারা আন্দোলন করায় তাঁরা আপনাদের ওপর গুলি চালিয়েছিল। সেদিন ১৮ জন মানুষকে গুলি করে হত্যা করেছিলো তারা।
তিনি বলেন, বিএনপি বিদ্যুৎ দিতে পারে না। কিন্তু আওয়ামী লীগ বিদ্যুৎ দিলে ওই বিদ্যুৎ কেন্দ্র পুড়িয়ে ধ্বংস করে। বিএনপি মানেই ধ্বংসের রাজনীতি করা। জামায়াত মানেই ধ্বংসের রাজনীতি করা। এদের মতো জঘন্য রাজনীতি বাংলাদেশের মানুষ আর দেখেনি।
চলতি বছরের জানুয়ারি থেকে প্রায় তিন মাস যাবৎ বিএনপি-জামায়াতের আন্দোলনের সময় নাশকতায় আগুনে পুড়িয়ে মানুষ মারা, গাড়ি জ্বালানো ও ধ্বংসাত্মক কর্মকান্ডের কথা উল্লেখ করেন তিনি বলেন, মানুষ হত্যা করা এটাই তার (খালেদা জিয়া) চরিত্র।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে খালেদা জিয়া আন্দোলনের ডাক দিলেন, মানুষ পুড়িয়ে মারলেন। ৯৩ দিন হরতাল- অবরোধ করেছে বিএনপি- জামায়াত। এই ৯৩ দিনে খালেদা জিয়ার তো কোন ক্ষতি হয় নাই। ক্ষতি হয়েছে কৃষকের, দিনমজুরের।
সম্প্রতি ভারতের পার্লামেন্টে স্থলসীমান্ত চুক্তি অনুমোদনের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মুজিব-ইন্দিরা চুক্তি, ১৯৭৪ সালের স্থলসীমান্ত চুক্তি কোনটিই বিএনপি-জামায়াত বাস্তবায়ন করাতে পারেনি। মিয়ানমার ও ভারতের সঙ্গে সমস্যার সমাধান করতে পারেনি। আওয়ামী লীগ পেরেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

বিএনপি-জামায়াত মানে ধ্বংস: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৩:২০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০১৫