ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণসহ ছয় সুপারিশ ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

জেনে নিন হার্বাল চায়ের অনেক স্বাস্থ্যগুণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮
  • ৪০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ গরম গরম চা না হলে যেন দিনটাই শুরু হতে চায় না। আবার বৃষ্টি ভেজা দিনে শরীর চাঙ্গা করতে চাই শুধু এক কাপ গরম চা। শীতকালেও সেই চায়ের জুড়ি মেলা মেলা ভার৷ ওজন কমাতে বা ডিটক্স করতে গ্রিন চায়ের গুণের কথা এখন কারও অজানা নয়। তবে শুধু ডিটক্স করাতেই আটকে থাকলে চলবে না। হার্বাল চায়ের রয়েছে আরও অনেক স্বাস্থ্যগুণ।

জেনে নিন এমনই কিছু উপকারি হার্বাল চায়ের কথা—

বিছুটি:

নামটা শুনেই অবাক হলেন? এই পাতার কিন্তু অনেক গুণ। ক্লোরোফিলে পরিপূর্ণ হওয়ায় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে যেমন সাহায্য করে বিছুটি চা, তেমনই এর অ্যান্টি অক্সিড্যান্ট কিডনি পরিষ্কার রাখতেও ভালো কাজ করে।

পুদিনা চা :

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ভোগা নারীদের শরীরে টেস্টোটেরনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে পুদিনা চা বা স্পেয়ারমিন্ট টি।

আদা চা :

যে কোনও ব্যথা কমাতে উপকারি আদা চা। গ্লাইসেমিক রেট কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে জিঞ্জার টি।

ল্যাভেন্ডর চা :

এই ফুল শুধু দেখতেই সুন্দর তা নয়, এর এসেনশিয়াল অয়েল উৎকণ্ঠা, ব্যথা, মাইগ্রেন ও স্ট্রেসের সমস্যা দূর করতে অত্যন্ত উপকারি।

পেপারমিন্ট চা :

হজমের সমস্যা, পেটের অস্বস্তি নিমেষে দূর করতে দারুণ কার্যকর মেন্থল চা বা পেপারমিন্ট টি।

ড্যানডেলিয়ন টি :

এই বিশেষ মূলক অগ্ন্যাশয়, লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে। অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগলেও খেতে পারেন ড্যানডেলিয়ন চা।

লেমন বাম টি :

মিষ্টি লেবুর মতো সুগন্ধ এই পাতার। হজমের সমস্যা দূরে রাখার পাশাপাশি নার্ভের সমস্যা দূরে রাখে। স্ট্রেস কমাতে সাহায্য করে।

তুলসি :

বহু যুগ ধরে আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ব্যবহার হয়ে আসছে তুলসি। উতকণ্ঠায় ভোগার সমস্যায় উপকার পাবেন তুলসি চা খেলে। মস্তিষ্কের কোষ সুস্থ রাখতেও কার্যকর তুলসি।

ক্যামোমাইল চা :

সুন্দর গন্ধের জন্য মুড ভালো করতেই খাওয়া হয় ক্যামোমাইল টি। তবে পেটের অস্বস্তি, আলসার, ডায়রিয়া ও বমি বমি ভাব কাটাতেও এর জুড়ি মেলা ভার।

দারুচিনি চা :

অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাংগাল ও অ্যান্টিভাইরাল গুণ রয়েছে সিনামন টি বা দারচিনি চায়ের। টাইপ টু ডায়াবেটিস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সমস্যায় ভালো কাজ দেয় দারুচিনি চা।

যষ্টিমধু চা :

খাদ্যনালী ও পেট পরিষ্কার রাখতে সাহায্য করে যষ্টিমধু চা। এলডিএল অক্সিডশন রুখে হার্টের সমস্যা দূরে রাখে, টেস্টোটেরনের সঠিক মাত্রা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ওজন কমাতেও সাহায্য করে এই চা।

হলুদ চা :

অবসাদ কাটাতে, ব্যথা উপশমে, ওজন কমাতে দারুণ কাজ দেয় হলুদ চা বা টারমারিক টি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জেনে নিন হার্বাল চায়ের অনেক স্বাস্থ্যগুণ

আপডেট টাইম : ১১:৩৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮