ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

টাইম স্কেলের দাবিতে পিএসসি পরীক্ষা বর্জনের হুমকি শিক্ষকদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৫১ বার

টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহালসহ পাঁচ দফা দাবি না মানলে আসন্ন প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষা বর্জনের হুমকি দিয়েছেন প্রাথমিক শিক্ষকরা।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন থেকে এ হুমকি দেয়া হয়েছে।
একই সঙ্গে দাবি আদায়ে আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বর দুই ঘণ্টা এবং ২১ সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতির কর্মসূচিও ঘোষণা করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম তোতা বলেন, জাতীয় বেতন স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখা, সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ ধরে পরিচালক পর্যন্ত শতভাগ বিভাগীয় পদোন্নতি, প্রধানমন্ত্রী ঘোষিত প্রধান শিক্ষকদের উন্নীত স্কেলে বেতন নির্ধারণীর জটিলতা দ্রুত নিরসন করতে হবে।
এছাড়া প্রাথমিক শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক পর্যন্ত সব শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল প্রদান, সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির জটিলতা অক্টোবরের ১৪ তারিখের মধ্যে নিরসন না করলে পিএসসি পরীক্ষা বর্জনসহ কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল বাসার, সহ-সভাপতি জুলফিকার আলী, যুগ্ম- সম্পাদক গাজীউল হক চৌধুরী ও আবুল কাশেম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা জানান, বেতন কাঠামোর জটিলতায় ২০০৯ সাল থেকে সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি বন্ধ থাকায় সারাদেশে হাজার হাজার প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে। এতে বিদ্যালয়ে পাঠদান ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

টাইম স্কেলের দাবিতে পিএসসি পরীক্ষা বর্জনের হুমকি শিক্ষকদের

আপডেট টাইম : ১০:৫৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫