ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কৃষকরাই হচ্ছেন জাতির প্রাণ উল্লেখ করে : শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮
  • ৩৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কৃষকরাই হচ্ছেন জাতির প্রাণ উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কৃষকরা রোদ, বৃষ্টি উপেক্ষা করে মাঠে কাজ করেন বলেই আমরা দুমোট ভাত খেতে পারি। নতুবা অফিসে আদালতে কাজ না করে আমাদের মাঠে থাকতে হতো।

আজ মঙ্গলবার সকালে বিয়ানীবাজার উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এ জন্য কৃষকদের সম্মান করে তাদের কৃষি কার্ড প্রদান করেছে।

তিনি বলেন, আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবো। এ জন্য সবাইকে দেশের স্বার্থে উন্নয়নের লক্ষ্যে কাজ করতে হবে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হাছিব মনিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কৃষকরাই হচ্ছেন জাতির প্রাণ উল্লেখ করে : শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৩:০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮