ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

লাভজনক হওয়ায় ৬ জেলায় ভুট্টার চাষ দিন দিন বেড়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫১:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮
  • ৬৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ লাভজনক হওয়ায় যশোর অঞ্চলের ৬ জেলায় ভুট্টার চাষ দিন দিন বেড়েছে। চলতি মৗসুমে এ অঞ্চলের ৬ জেলায় মোট ৭৯ হাজার ৫শ’ ৬৬ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে।

চাষ হওয়া জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার ২শ’ ৪৮ মেট্রিক টন ভুট্টা। জেলাগুলো হচ্ছে যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর। এ ছয় জেলার মধ্যে সবচেয়ে চুয়াডাঙ্গা জেলায় বেশি জমিতে এবং মাগুরা জেলায় সবচেয়ে কম জমিতে ভুট্টার চাষ হয়েছে। এসব জমিতে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনার কথা জানালেন কৃষক ও কৃষি কর্মকর্তারা।

যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সুনীল কুমার রায় জানান, যশোর অঞ্চলের ৬ জেলা- যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার বিস্তীর্ণ মাঠে ভুট্টার গাছ দোল খাচ্ছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ জেলাগুলোর কৃষকরা ভুট্টাকে অন্যতম প্রধান অর্থকরী ফসল মনে করেন।

বিশেষ করে চুয়াডাঙ্গা জেলার কৃষকরা বোরো ধান চাষের চেয়ে ভুট্টা চাষকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। অনুকূল আবহাওয়া থাকায় এবং কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের মাঝে সময়মতো কৃষি উপকরণ সরবরাহ করায় এ অঞ্চলে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। কৃষি কর্মকর্তাদের নিয়মিত তদারকি এবং কৃষকদের আগ্রহে প্রতিবছর এ অঞ্চলে ভুট্টার আবাদ বাড়ছে বলে তিনি জানান।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে চুয়াডাঙ্গা জেলায় ৪৯ হাজার ১শ’ ৭৫ হেক্টর জমিতে ৪ লাখ ২৯ হাজার ৬শ’ ৯১ মেট্রিক টন, ঝিনাইদহ জেলায় ১৩ হাজার ১শ’ ৩৪ হেক্টর জমিতে ১ লাখ ১৪ হাজার ৭শ’ ৬৫ টন, কুষ্টিয়া জেলায় ৮ হাজার ৯শ’ ২২ হেক্টর জমিতে ৭৭ হাজার ৯শ’ ৬০ টন, মেহেরপুর জেলায় ৭ হাজার ৮শ’ ৫০ হেক্টর জমিতে ৬৮ হাজার ৫শ’ ৯৩ টন, যশোর জেলায় ৪শ’ ৬৫ হেক্টর জমিতে ৪ হাজার ৬৩ টন এবং মাগুরা জেলায় ২০ হেক্টর জমিতে ১শ’ ৭৫ মেট্রিক টন ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

চলতি মৌসুমে এ অঞ্চলের কৃষকরা আগ্রহের সঙ্গে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ভুট্টার চাষ সম্পন্ন করেছেন বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়। বেশ কয়েকজন কৃষক এ প্রতিনিধিকে জানান, ভুট্টা চাষে তেমন কোনো বেগ পেতে হয় না। ছোটখাটো প্রাকৃতিক দুর্যোগে ফসলহানির সম্ভবনাও তেমন থাকে না। বিভিন্ন পশু খাদ্য ও মাছের খাবার হিসেবে ভুট্টা ব্যবহৃত হয়ে থাকে।

এ কারণে বাজারে ভুট্টার চাহিদাও ব্যাপক। দাম ভালো পাওয়ায় প্রতিবছর এ অঞ্চলের কৃষকরা আগ্রহ সহকারে বেশি বেশি জমিতে ভুট্টার চাষ করছেন বলে কৃষি কর্মকর্তারা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

লাভজনক হওয়ায় ৬ জেলায় ভুট্টার চাষ দিন দিন বেড়েছে

আপডেট টাইম : ০৪:৫১:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮