ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

কক্সবাজারে গেছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিন পরিদর্শনে কক্সবাজার গেছেন ইউরোপীয় পার্লামেন্টের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের একাংশ। আজ রোববার সকালে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রতিনিধি দলের সদস্যরা।

ঢাকার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দূতাবাসের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা জানান, সকালে প্রতিনিধিদলের অনেকেই কক্সবাজার রওনা দিয়েছেন। বাকিদের কেউ কেউ বিকেলে কক্সবাজার যাবেন। এছাড়া প্রতিনিধিদেলের একটি অংশ বাংলাদেশ হয়ে মিয়ানমার যাবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিনিধিদলের সদস্য কক্সবাজারে থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সেখান থেকে ঢাকায় ফিরে ১৪ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করবেন তারা।

উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদলে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার, বৈদেশিক সম্পর্ক ও বাণিজ্যবিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রধানরা রয়েছেন। বাংলাদেশ সফর শেষে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার ও বাণিজ্যবিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রধানরা মিয়ানমার যাবেন।

ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক সাব কমিটির সভাপতি পিয়ার এন্টনি পেনজারির নেতৃত্ব প্রতিনিধিদলে রয়েছেন জেকহিম জিলিয়ার, সোরায়া পোস্ট, বারবারা লকবাইলার, উরমাস পায়েট, মার্ক তারাবেলা, জেন ল্যাম্ববার্ট,  জেমস নিকলসন, রির্চাড করবেট, ওয়াজিদ খান, সাজ্জাদ করিম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

কক্সবাজারে গেছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা

আপডেট টাইম : ০৫:৩৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৮