ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

আজ প্রধানমন্ত্রী ইতালি যাচ্ছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩১০ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালিতে অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ)-এর পরিচালনা পর্ষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে আজ রবিবার রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

ইফাদ-এর প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুনগবো’র আমন্ত্রণে প্রধানমন্ত্রী পরিচালনা পর্ষদের ৪১তম বার্ষিক অধিবেশনে যোগদান করবেন। পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে শেখ হাসিনা হলি সি (ভ্যাটিক্যান সিটি) সফরসহ পোপের সঙ্গে বৈঠক করবেন।

আজ রবিবার সকালে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্স’র একটি ফ্লাইট রোমের উদ্দেশে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে।

ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা পৌনে সাতটায় রোমের ফিউমিসিনো বিমান বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

রোমে যাওয়ার পথে প্রধানমন্ত্রী প্রায় দু’ঘণ্টার জন্য দুবাইয়ে যাত্রা বিরতি করবেন। পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠকে করতে প্রধানমন্ত্রী ১২ ফেব্রুয়ারি ভ্যাটিক্যান সিটি সফর করবেন। তিনি সেখানে সেক্রেটারি স্টেট অব ভ্যাটিক্যান সিটি কার্ডিনাল পেইটরো পারোলাইনের সঙ্গেও বৈঠক করবেন।

এর আগে পোপ ফ্রান্সিস শেখ হাসিনার আমন্ত্রণে গত ৩১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর বাংলাদেশ সফর করেছেন। ১৩ ফেব্রুয়ারি সকালে রোমে ইফাদ-এর সদর দফতরে গভর্নিং কাউন্সিলের ৪১তম বৈঠকের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

আইএফএডি’র গভর্নিং কাউন্সিলের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘ফ্রম ফ্রাজিলিটি টু লং টার্ম রেজিলেন্স: ইনভেস্টিং ইন সাসটেইনেবল রুর‌্যাল ইকোনমিকস’। প্রধানমন্ত্রী মূল প্রবন্ধে তার সরকারের অন্যান্য উন্নয়ন উদ্যোগ ছাড়াও দেশের সাফল্য এবং কৃষি খাতের অর্জন তুলে ধরবেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ কথা জানিয়েছেন।প্রধানমন্ত্রী যুব উন্নয়ন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন এবং এ ক্ষেত্রে স্থানীয় সরকারের ভূমিকার জন্য তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরবেন। সম্মেলনের কী-নোট স্পিকারদের সম্মানে ইফাদ প্রেসিডেন্টের দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন শেখ হাসিনা। ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় তিনি রোমের পারকো দেই প্রিনসিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড এসপিএ প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী আবুধাবি হয়ে ১৫ ফেব্রুয়ারি দেশে ফিরবেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন। উন্নয়নশীল দেশগুলোর গ্রামীণ এলাকার দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণে ইফাদ একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।

১৯৭৪ সালে বিশ্ব খাদ্য সম্মেলনের সিদ্ধান্তে ১৯৭৭ সালে একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ইফাদ প্রতিষ্ঠিত হয়। দারিদ্র্য দূরীকরণ এবং খাদ্য ও পুষ্টির মানোন্নয়নে গত ৩০ বছর যাবত রোমভিত্তিক এই সংস্থাটি বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। ইফাদ মঞ্জুরি ও সহজ ঋণ হিসেবে এ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ৭৮২ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

আজ প্রধানমন্ত্রী ইতালি যাচ্ছেন

আপডেট টাইম : ০৯:৩৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৮