ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

প্রধানমন্ত্রী ইতালি যাচ্ছেন আগামীকাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (ইফাদ) পরিচালনা পর্ষদের বার্ষিক সম্মেলনে যোগ দিতে ইতালিতে চার দিনের সরকারি সফরে আগামীকাল রোববার রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ইফাদের প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুনগবোর আমন্ত্রণে এ বৈঠকে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী।

পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে শেখ হাসিনা হলি সি (ভ্যাটিক্যান সিটি) সফর করবেন, সেখানে তিনি পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করবেন।

আগামীকাল সকালে প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট রোমের উদ্দেশে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবেন।

ফ্লাইট স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টায় রোমের ফিউমিসিনো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। ইতালিতে প্রধানমন্ত্রীকে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন।

প্রধানমন্ত্রী রোমে যাওয়ার পথে প্রায় দুই ঘণ্টার জন্য দুবাইয়ে যাত্রা বিরতি করবেন।

পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠকে করতে প্রধানমন্ত্রী ১২ ফেব্রুয়ারি ভ্যাটিক্যান সিটি সফর করবেন। তিনি সেখানে সেক্রেটারি স্টেট অব ভ্যাটিক্যান সিটি কার্ডিনাল পেইটরো পারোলাইনের সঙ্গে বৈঠক করবেন।

এর আগে পোপ ফ্রান্সিস শেখ হাসিনার আমন্ত্রণে গত ৩১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর বাংলাদেশ সফর করেছেন। শেখ হাসিনা ১৩ ফেব্রুয়ারি সকালে রোমে আইএফএডির সদর দপ্তরে গভর্নিং কাউন্সিলের ৪১তম অধিবেশনে যোগ দেবেন। গভর্নিং কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

আইএফএডির গভর্নিং কাউন্সিলের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘ফ্রম ফ্রাগিলিটি টু লং টার্ম রেজিলেন্স : ইনভেস্টিং ইন সাসটেইনেবল রুরাল ইকোনমিকস’। প্রধানমন্ত্রী মূল প্রবন্ধে তাঁর সরকারের অন্যান্য উন্নয়ন উদ্যোগ ছাড়াও দেশের সাফল্য এবং কৃষি খাতের অর্জন তুলে ধরবেন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এসব তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী যুব উন্নয়ন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন এবং এ ক্ষেত্রে স্থানীয় সরকারের ভূমিকার জন্য তাঁর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরবেন। সম্মেলনের কি-নোট স্পিকারের আইএফএডির প্রেসিডেন্টের আমন্ত্রণে প্রধানমন্ত্রী মধ্যাহ্নভোজে যোগ দেবেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শেখ হাসিনা রোমের পারকো দেই প্রিনসিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড এসপিএ প্রবাসী বাংলাদেশীদের এক সংবর্ধনা সভায় যোগ দেবেন। প্রধানমন্ত্রী আবুধাবি হয়ে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দেশে ফিরবেন।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

প্রধানমন্ত্রী ইতালি যাচ্ছেন আগামীকাল

আপডেট টাইম : ০৪:২৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৮