ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

আগামী রবিবার ইতালি ও ভ্যাটিকান সফরে যাচ্ছেন : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রবিবার ইতালি ও ভ্যাটিকান সিটি সফরে যাবেন। সরকারি এই সফরে রোম ভিত্তিক ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (ইফাড) বার্ষিক গভর্নিং কাউন্সিলের সভায় যোগ দেবেন তিনি। এছাড়া ভ্যাটিকান সিটিও সফর করবেন প্রধানমন্ত্রী। গতকাল সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

তিনি বলেন, আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি এ কাউন্সিল সভা অনুষ্ঠিত হবে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ১৩ ফেব্রুয়ারি। সংস্থাটির প্রেসিডেন্ট মি. গিলবার্ট এফ হউংবো-এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এবং পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হচ্ছেন। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর সঙ্গে।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে, সফরকালে শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী পাওলো জেনতিলনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও পরিবেশ খাতে সহযোগিতা বিষয়ে আলোচনা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

আগামী রবিবার ইতালি ও ভ্যাটিকান সফরে যাচ্ছেন : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:৪১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮