ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

জ্বালানি সাশ্রয়সংক্রান্ত নতুন প্রযুক্তি উদ্ভাবন সময়ের দাবি : প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি সাশ্রয়সংক্রান্ত নতুন প্রযুক্তি উদ্ভাবন এখন সময়ের দাবি।

আজ বৃহস্পতিবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ আয়োজিত ‘১১তম ডিআরএমসি ভূমিজ জাতীয় বিজ্ঞান উৎসব ২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক গ্যাস ক্রমহ্রাসমান। নবায়নযোগ্য জ্বালানি কীভাবে স্বল্প খরচে পাওয়া যায়, তা নিয়ে আরো গবেষণা প্রয়োজন।

তিনি আরো বলেন, বিজ্ঞানচর্চা সম্ভাবনা ও সমৃদ্ধির দ্বার উন্মোচন করে। নতুন প্রজন্মকে বিজ্ঞানচর্চায় উৎসাহিত করতে সরকার স্কুলগুলোতে সায়েন্স ল্যাব, কম্পিউটার ল্যাব করে দিচ্ছে। ইনোভেটিভ আইডিয়া নিয়ে প্রতিযোগিতা করছে ও ইনোভেটিভ প্রকল্পে অর্থায়ন করছে।

তিন দিনব্যাপী এ বিজ্ঞান উৎসবে ২০০টি স্কুল ও কলেজ অংশ নিচ্ছে। এখানে বিভিন্ন প্রজেক্ট ডিসপ্লে, দেয়ালপত্রিকা, স্ক্রাপ বুক ডিসপ্লে, ফটোগ্রাফি প্রদর্শনী, অলিম্পিয়াড আইকিউ টেস্ট, সায়েন্সফিকশন লিখন, কুইজ, সুডোকু প্রতিযোগিতা, মোবাইল ফটোগ্রাফি, প্রোগ্রামিং কনটেস্ট, রোবোটিক ওয়ার্কশপ ইত্যাদি থাকবে।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল শেখ শরিফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশিষ্ট বিজ্ঞানী ড. আলী আসগর, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ও ভূমিজ গ্রুপের কো ফাউন্ডার ফারহানা রশীদ বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

জ্বালানি সাশ্রয়সংক্রান্ত নতুন প্রযুক্তি উদ্ভাবন সময়ের দাবি : প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৫:১৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৮