ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

জ্ঞান দিয়ে বিশ্বকে জয় করতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
  • ৫৬৫ বার

মুক্তিযোদ্ধামন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বাহুবল আর অস্ত্র দিয়ে বিশ্ব নিয়ন্ত্রণ করা যায় না। বিশ্ব নিয়ন্ত্রণ করতে হলে জ্ঞানের প্রয়োজন। আর জ্ঞান দিয়েই বিশ্বকে জয় করতে হবে।

শুক্রবার রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা সমিতি আয়োজিত মেধাবী ছাত্র-ছাত্রীদের অভিষেক ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে-২০১৫ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, বিশ্বের শক্তিধর দেশ আমেরিকাও এখন বুঝতে পেরেছে, অস্ত্র দিয়ে তারা বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারবে না। শিক্ষিত জাতিকে কখনোই অস্ত্রের ভয় দেখিয়ে দাবিয়ে রাখা যায় না।

অনুষ্ঠানে পাঁচ হাজার টাকা করে মোট ১১০ জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়।

কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি প্রকৌশলী মুহাম্মদ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. আফজাল হোসেন, রেজওয়ান আহামেদ তৌফিক, অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন, নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী, সমিতির মহাসচিব ও গাজীপুর জেলার পুলিশ সুপার হারুন-অর-রশিদ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

জ্ঞান দিয়ে বিশ্বকে জয় করতে হবে

আপডেট টাইম : ১০:০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫