দেশের সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাজশাহীর সারদায় পুলিশের সমাপনী কুচাকাওয়াজ অনুষ্ঠানে তিনি এই প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে যখন অপতৎপরতা হয় তখন পুলিশ বাহিনী সফলতার সাথে মোকাবেলা করে থাকে। বর্তমানে পুলিশ বাহিনী শুধু দেশের মধ্যে নয়, বিদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতেও পুলিশ কাজ করছে।
পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সমস্যাকে আন্তরিক ও মানবিক দৃষ্টিতে দেখবেন।
Reporter Name 



















