ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

চলতি সপ্তাহে ভারত সফরে যাবেন অং সান সুচি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮
  • ৪৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি সপ্তাহে ভারতে সফরে যাচ্ছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি। চলতি সপ্তাহের ২৫ ও ২৬ জানুয়ারি দিল্লিতে আশিয়ান-ভারতের শীর্ষ সম্মেলনে ১০ রাষ্ট্রপ্রধান যোগ দেবেন এর মধ্যে রয়েছে সুচি সরকার। খবর ডেমোক্র্যাটিক ভয়েস অব বার্মা।

মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা সৃষ্টি হওয়ার পর এই প্রথম তিনি ভারতে যাচ্ছেন। আশিয়ান-ভারতের সম্পর্কের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এবার দিল্লিতেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব প্রীতি সারণ চলতি বছরের জানুয়ারির শুরুতে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রীতি সারণ জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা চায় ভারত সরকার। আর আশিয়ান-ভারতের সম্পর্কের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এবার দিল্লিতেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

ভারত সরকার এরইমধ্যে মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য অর্থ সাহায্যের ঘোষণা করেছে। এ বিষয়ে সু চির সঙ্গে আলাপ হতে পারে বলে সরকারি সূত্রে বলা হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৭ থেকে ১৯ অক্টোবর ভারত সফর করেছিলেন সু চি। ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দায়িত্ব গ্রহণের পর ভারতে ওই সফর ছিল সু চির প্রথম রাষ্ট্রীয় সফর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

চলতি সপ্তাহে ভারত সফরে যাবেন অং সান সুচি

আপডেট টাইম : ০৪:০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮