ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ভিসার মেয়াদ শেষ হলেও ভারতে থাকা যাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫
  • ৪১৯ বার

বাংলাদেশ ও পাকিস্তানের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের যেসব লোকজন ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে গেছেন তাদের ভিসার সময় পার হয়ে গেলেও তারা ভারতে থেকে যেতে পারবেন। এক্ষেত্রে তাদের কোন নথিপত্র দেখাতে হবে না।

গত কয়েক মাস ধরেই এই বিষয়টি নিয়ে কথা শোনা যাচ্ছিল। তবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার রাতে এক বিবৃতি দিয়ে অবশেষে বিষয়টি পরিষ্কার করেছে।

মানবিক কারণ দেখিয় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। কোন আইন প্রবর্তন বা পরিবর্তন না করেই ভারতের পাসপোর্ট এ্যাক্ট ১৯২০ (ভারতে প্রবেশ আইন) ও ফরেনার্স এ্যাক্ট ১৯৪৬ এই দুটো আইনের আওতায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি গেজেট ভুক্ত হওয়ায় এখন তা কার্যকর হলো। ভারত সরকারের হিসেব মতে পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়া এধরনের হিন্দু ও শিখের সংখ্যা ২ লাখের মতো।

গত বছর মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশ ও পাকিস্তানের এসব মানুষজনকে দীর্ঘ মেয়াদি ভিসা দেয়ার নানা উদ্যোগ শুরু হয়েছে। এদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারেও মোদি সরকারের চিন্তা রয়েছে তবে সেনিয়ে এখনই বিবৃতিতে কোন ঘোষণা আসেনি। -বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ভিসার মেয়াদ শেষ হলেও ভারতে থাকা যাবে

আপডেট টাইম : ১১:২৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫