ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

লেবানন থেকে ফিরলেন আরও ১০৫ বাংলাদেশি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • ১৮১ বার

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন ১০৫ জন বাংলাদেশি। লেবাননে ইসরায়েলের আক্রমণ শুরুর পর এ পর্যন্ত ১৫টি ফ্লাইটে বাংলাদেশে ফেরত এসেছেন মোট ৯৬৩ জন।

লেবানন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে ফিরতে বাংলাদেশ দূতাবাসে আবেদন করেছেন এবং যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত আছে, তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের মধ্যে এমিরেটস এয়ারলাইন্সের একটি  ফ্লাইটে ১০৫ জনকে সম্পূর্ণ সরকারি ব্যয়ে বৃহস্পতিবার রাতে দেশে ফেরত আনা হয়।

এর আগে গত ৩ ডিসেম্বর ৪০ জন এবং ৪ ডিসেম্বর ৬৪ জনকে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। এ পর্যন্ত ১৫টি ফ্লাইটে মোট ৯৬৩ জন বাংলাদেশিকে লেবানন থেকে দেশে ফেরত আনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইওএমের পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৫ হাজার টাকা পকেটমানি ও কিছু খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।

লেবাননে এ পর্যন্ত একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে যতজন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরতে ইচ্ছুক, তাদের সবাইকে নিজ খরচে দেশে ফেরত আনবে সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

লেবানন থেকে ফিরলেন আরও ১০৫ বাংলাদেশি

আপডেট টাইম : ০৬:৩৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪