ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বোরো বীজতলা কোল্ড ইনজুড়িতে আক্রান্ত দিশেহারা হয়েছে কৃষকরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮
  • ৪০০ বার

হাওর বার্তা ডেস্কঃ গোপালগঞ্জে শৈত্য প্রবাহে ৫ হাজার হেক্টর বোরো বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়েছে। বীজতলার চারার পাতা ঝলসে হলুদ বর্ন ধারন করেছে। চারা বাড়ছে না। বীজতলা নিয়ে কৃষক বিপাকে পড়েছে। গত ১০ দিনের ঘন কুয়াশা, শীত ও শৈত্য প্রবাহে বোরো বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত হওয়ার পর কৃষি বিভাগের পরামর্শে সেচ ও ওষুধ প্রে করেও কৃষক ভাল রেজাল্ট পাচ্ছেনা। এ ছাড়া রোরো ক্ষেতে রোপন করা ধান গাছও কোল্ড ইনজুরিতে পড়ে বিবর্ণ হয়ে গেছে।

জেলার ৫ উপজেলায় এবছর ৮৫ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পরিমান জমি আবাদের জন্য প্রায় ৫ হাজার হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরী করা হয়েছে।
গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, মুকসুদপুর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া উপজেলার বোরো বীজতলা কম বেশি কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে পাতা হলুদ বর্ন ধারন করেছে।

গত ১০ দিনে বীজতলার চারা বাড়েনি। এক অবস্থায় দাড়িয়ে আছে। বীজতলা নিয়ে কৃষকের দুঃশ্চিন্তার শেষ নেই। কোটালীপাড়া উপজেলার দক্ষিণকান্দি গ্রামের কৃষক পলাশ শেখ (৪৫) বলেন, এ অবস্থা চলতে থাকলে বীজতলার চারা মার যাবে। ধান আবাদ করতে পারব না। আমাদের মূলত এক ফসলী জমি। এ জমিতে আমারা বোরো আবাদ করে যে ফসল পাই তা দিয়ে সংসার চলে। এ বছর বীজতলায় বীজ ধান ফেলার পর ভাল চারা গজায়। কিন্তু শীতে চারা ঝলসে হলুদ বর্ন ধারন করেছে। চারা বাড়ছে না। এ চারা তুলে ক্ষেতে রোপন করলে বাচবে না। খেন নতুন করে বীজতলা তৈরী করারও সময় নেই।

সেচ ও ওষুধ দিয়েও কোন কাজ হচ্ছে না। বোরো বীজতলা নিয়ে আমরা অনিশ্চয়তার মধ্যে পড়েছি। কোটালীপাড়া উপজেলার দীঘলিয়া গ্রামের কৃষক মশিউর রহমান বলেন, ১৫ দিন আগে দেড় একর জমিতে বোরো ধানের চারা রোপন করেছি। এরই মধ্যে প্রচন্ড শীতের পাশাপাশি কুয়াশা শুরু হয়েছে। শেকড় ছাড়তে না পেরে ধান গাছ হলুদ হয়ে যাচ্ছে।

গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, শীত , কুয়াশা ও শৈত্য প্রবাহের কারনে এ অবস্থার সৃষ্টি হয়েছে। কম বেশি বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়েছে। বীজতলায় সেচ , নোইন পাউডার ও থিওভিট প্রয়োগ করলে ভাল ফল পাওয়া যাবে। যতটুকু আক্রান্ত হয়েছে এতে শংকিত হওয়ার কিছু নেই। তেমন কোন ক্ষতি হবে না। বীজতলার এ চারা দিয়েই বোরো আবাদ করা যাবে বলে তিনি মন্তব্য করেন। এছাড়া তাপমাত্রা বৃদ্ধি পেলে বোরো ক্ষেতে ধান বাড়তে শুরু করবে।

পরে সবুজ বর্ণ ধারন করবে। এতেও বোরো ক্ষেতে কোন ক্ষতি হবেনা। গোপালগঞ্জ কৃষি সপ্রসারনের ডিডি সমীর কুমার গোস্বামী বলেন, কোল্ড ইনজুড়ি ও পাতা ঝলসানো আক্রমন রোগ থেকে বীজতলা রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনাবলি দিয়ে মাঠ পর্যায়ের সমস্ত কর্মকর্তা ও কর্মচারীকে কৃষকদের সাথে নীবিড়ভাবে কাজ করারর নির্দেশ দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বোরো বীজতলা কোল্ড ইনজুড়িতে আক্রান্ত দিশেহারা হয়েছে কৃষকরা

আপডেট টাইম : ০৩:৩২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮