ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ছাদে উপরে বাগান পরিদর্শন করেন সিইসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮
  • ৪৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ গতকাল মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। তিনি ইউনিয়ন কমপ্লেক্স ভবনের উপর লাগানো দৃষ্টিনন্দন ছাদ বাগান, ভার্মি-কম্পোস্টসহ জৈব সার প্রস্তুত প্রক্রিয়া, অর্গানিক সবজি চাষ এবং কৃষি প্রদর্শনী প্লট পরিদর্শন করেন।

সুন্দরবন সংলগ্ন লোনা পানিতে চিংড়ি চাষ এলাকার জনগণকে উদ্বুদ্ধ করার এ ধরনের ব্যতিক্রমী কর্মকাণ্ড দেখে মুগ্ধ হন।

তিনি ইউনিয়ন পরিষদ এলাকা ঘুরে বিভিন্ন জাতের বৃক্ষ দেখেন এবং বলেন, সমগ্র ইউনিয়ন পরিষদ এলাকাটি এত সুন্দর পরিষ্কার-পরিছন্ন ইউনিয়ন আমি আর কোথাও দেখি নাই। তিনি ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মণ্ডলের উচ্ছ্বসিত প্রশংসা করেন। সিইসি ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মণ্ডল, সদস্য আব্দুর রউফসহ অন্যদের সঙ্গে ফটো-সেশনেও অংশ নেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, সিইসির সহধর্মিণী, নির্বাচন কমিমনের যুগ্ম সচিব মো. ফারুক হোসেন, সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন, জেলা নির্বাচন অফিসার মো.আজহার হোসেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মহসিন উল মুলক, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান, উপজেলা সহকারি কমিশার (ভূমি) সুজন সরকার, সহকারি পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম ও শ্যামনগর থানার ওসি সৈয়দ আব্দুল মান্নান প্রমুখ।

এর পূর্বে তিনি গত ১৫ জানুয়ারি সাতক্ষীরা হতে সুন্দরবন সংলগ্ন ভ্রমণ স্পট আকাশ লীনাতে রাত্রি যাপন করেন। সকালে সুন্দরবন ভ্রমণ করেন এবং বরসা টুরিস্ট-এর গেস্ট হাউজে মধ্যাহ্ন ভোজের পর শ্যামনগর উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন এবং দৈনন্দিন কাজের প্রসংশা করেন। যশোর বিমান বন্দরের উদ্দেশে রওনা হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ছাদে উপরে বাগান পরিদর্শন করেন সিইসি

আপডেট টাইম : ০৪:৪৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮