ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

ডিসেম্বরে পৌরসভা নির্বাচন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:০১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫
  • ৫৮৬ বার

এবার ডিসেম্বরের মধ্যে সারাদেশে পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুতিও নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন অনুষ্ঠানের জন্য সম্মতি জানিয়ে ইসিকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ভোটের জন্য এরই মধ্যে প্রাথমিক প্রস্তুতি শেষ করেছে ইসি।

ডিসেম্বরের মধ্যে পৌরসভা নির্বাচন অনুষ্ঠানে নিজেদের প্রাক প্রস্ততি শেষ করছে ইসি। সারাদেশে মোট পৌরসভা ৩শ’ ২৩ টি। সর্বশেষ পৌরসভা নির্বাচন হয়েছিল ২০১১ সালে।

নির্বাচনী আইন অনুযায়ী, ৫ বছর পূর্ণ হবার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে। এর আগে এরকম নির্বাচন সময়মতো না হলেও এবার হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সামনে দু’টি বড় নির্বাচন। একটি পৌরসভা নির্বাচন ও অন্যটি ইউনিয়ন পরিষদ নির্বাচন।

নির্বাচন কমিশন বলছে, নভেম্বর থেকে স্কুল পর্যায়ে বিভিন্ন পরীক্ষা শুরু হলেও ডিসেম্বরের মধ্যে মেয়াদ শেষ হওয়া ২শ’ ৪০টি পৌরসভার নির্বাচন হতে যাচ্ছে।

নির্বাচন কমিশন সচিব বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করা সম্ভব। জানুয়ারিতে ভোটার তালিকার খসরা প্রকাশ করা হবে। তার আগেই নির্বাচন সেরে ফেলতে চায় কমিশন।

পৌর এলাকাগুলোতে নভেম্বরের মধ্যে ভোটার তালিকার কাজ শেষ করার জন্য মাঠপর্যায়ে চিঠি দিয়েছে ইসি। এবারো কয়েক ধাপে সারাদেশের পৌরসভা নির্বাচন হবে বলে জানায় নির্বাচন কমিশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

ডিসেম্বরে পৌরসভা নির্বাচন

আপডেট টাইম : ১১:২৯:০১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫