ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আজ লায়ন্স ক্লাব অব ঢাকা ইম্পেরিয়াল উদ্দ্যোগে অষ্টগ্রামে বিনামূল্যে চক্ষু শিবির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭
  • ৪৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ শুক্রবার  (২৯ ডিসেম্বর) কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা সদরে বিনামূল্যে এক চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। সকাল ১০টা হতে দুপুর পর্যন্ত চোখের নানান ধরণের অপারেশনের জন্য ডাক্তাররা রোগী বাছাই করবেন। অষ্টগ্রাম ও পার্শ্ববর্তী উপজেলা নাসিরনগরের একাংশের রোগীদের উক্ত শিবিরের আওতায় বাছাই করা হবে।

বিনামূল্যে এই চিকিৎসা সেবা নিতে হলে রোগীদেরকে একটি মোবাইল নাম্বারসহ রাষ্ট্রপতি আব্দুল হামিদ মিলনায়তনে যথাসময়ে উপস্থিত থাকতে হবে।

লায়ন্স ক্লাব অব ঢাকা ইম্পেরিয়াল, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩১৫-এ ২ এর উদ্যোগে ও দৃষ্টি উন্নয়ন সংস্থার আয়োজনে এ চক্ষু শিবিবের সার্বিক সহযোগিতায় রয়েছে অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতি, ঢাকা এবং অষ্টগ্রাম উপজেলা সমিতি, ঢাকা।

সম্পূর্ন বিনামূল্যে দৃষ্টি উন্নয়ন সংস্থা এ চক্ষু শিবিবের আয়োজন করছে। অপারেশনের জন্য রোগীদের ঢাকায় এনে চিকিৎসা শেষে পুনরায় গ্রামে ফেরত পাঠানো হবে। এর জন্য রোগীদেরকে এক টাকাও খরচ করতে হবেনা।

এর আগে অষ্টগ্রামসহ হাওর এলাকায় বেশ কয়েকটি চক্ষু শিবিবের মাধ্যমে দুই-আড়াই হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছে দৃষ্টি উন্নয়ন সংস্থা।

চক্ষু শিবির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সাংসদ রেজওয়ান আহমেদ তৌফিক এবং উদ্বোধন করবেন দৃষ্টি উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা, বিশিষ্ট শিল্পপতি, উপজেলার বাঙ্গালপাড়া গ্রামের গৌরব মো: আনোয়ার হোসেন।

উল্লেখ্য এর আগে রোটারী ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাবেক গভর্ণর, বাঙ্গালপাড়া গ্রামের সূর্যসন্তান প্রয়াত ইমদাদুল হক জসিম ও দেশের প্রথম চক্ষু ডাক্তার রিফাত উল্লাহ হাওর এলাকার দরিদ্র রোগীদের বিনামূলে চিকিৎসা সেবা প্রদানের জন্য চক্ষু শিবিরের আয়োজন করতেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আজ লায়ন্স ক্লাব অব ঢাকা ইম্পেরিয়াল উদ্দ্যোগে অষ্টগ্রামে বিনামূল্যে চক্ষু শিবির

আপডেট টাইম : ০৯:৪১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭