ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিছু বাধা তো থাকবে বাধা পেরিয়ে এগুতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৮:২৯ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭
  • ৩৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ নারীদের আরো এগিয়ে যাওয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু বাধা তো থাকবে, বাধা অতিক্রম করে নিজেদের এগিয়ে নিয়ে যেতে হবে।

আজ  (০৯ ডিসেম্বর) সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক-২০১৭ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারী পুরুষ সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ ও সমাজকে এগিয়ে নেয়ার কথা বলে শেখ হাসিনা বলেন, নারী পুরুষ সবাইকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে।

নারী পুরুষ উভয়ের অবদান ছাড়া একটা সমাজকে গড়ে তোলা সম্ভব না। নারী ছাড়া একটা সমাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে কতটা এগুতে পারবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উদ্বৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’।

বাংলাদেশের স্বাধীনতা অর্জনে নারীদের অবদানের কথা উল্লেখ করেন তিনি।

বেগম রোকেয়ার অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত। তিনি আমাদের (নারীদের) জন্য নতুন দিগন্তের উন্মোচন করে দিয়েছিলেন। তাকে অনুসরণ করেই আজ আমরা এগিয়ে যেতে পেরেছি।
শেখ হাসিনা বলেন, বেগম রোকেয়ার অনুপ্রেরণা নিয়েই তিনি সরকার পরিচালনা করে যাচ্ছেন। একই সঙ্গে বাঙালি নারীর জাগরণ তরান্বিত হচ্ছে। বেগম রোকেয়া বাঙালির নারী জাগরণের অগ্রদূত।

প্রধানমন্ত্রী বলেন, আমরা নারী-পুরুষ মিলে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। নারীদেরকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ দিতে হবে।

বঙ্গবন্ধুর রাজনৈতিক সফলতায় বঙ্গমাতার অবদান এবং ত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, বাবার প্রতিটি কাজে পেছন থেকে আমার মা সহযোগিতা করতেন। আমার মা জীবনটা পর্যন্ত দিয়ে গেছেন বাবার পাশে থেকে।

২০২১ সালে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে হবে উন্নত সমৃদ্ধশালী দেশ। এ লক্ষে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কিছু বাধা তো থাকবে বাধা পেরিয়ে এগুতে হবে

আপডেট টাইম : ০১:৫৮:২৯ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭