ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

স্বাস্থ্যখাতই সবচেয়ে বেশি অসুস্থ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫
  • ৪৬০ বার

স্বাস্থ্য মন্ত্রণালয়ে যন্ত্রপাতি ক্রয়সহ বিভিন্ন দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করে মন্ত্রীর কাছে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করলেন জাসদের কার্যকরী সভাপতি মইনউদ্দিন খান বাদল। বৃহস্পতিবার রাতে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি করেন।
মইনউদ্দিন খান বাদল বলেন, স্বাধীনতার এতদিন পরও স্বাস্থ্যখাতে কোন কোর কমপিটেন্ট উন্নয়ন হয়নি। আমাদের রাষ্ট্রপতিও স্বাস্থ্য পরীক্ষায় বাইরে যান। আমরাও যাই, মন্ত্রীরাও যান, স্বাস্থ্যমন্ত্রীও যান। আপনারাই যদি দেশের স্বাস্থ্য সেবার উপর বিশ্বাস না করেন তাহলে জনগণ বিশ্বাস করবে কিভাবে?
দেশের বিভিন্ন হাসপাতালে যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে লুটপাট ও দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, এগুলো নিয়ে অলরেডি প্রশ্ন উঠে গেছে। ৪০০ কোটি টাকা লুটপাট হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় মনে করছে। এখানে অনেকেই তো হৃদরোগী কিন্তু আমাদের হৃদরোগ ইনস্টিটিউটটাই তো একটা হৃদরোগী। তার কারণ হল এই হৃদরোগ ইন্সটিটিউটে যন্ত্রপাতি আর ওষুধ কেনার নামে ৯৭ কোটি টাকার অনিয়ম আছে। এটি স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্ত করেছে। ক্রয় প্রক্রিয়া সম্পন্নকারী সরকারি প্রতিষ্ঠান সিএমএফজি’র বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার অপ্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার অভিযোগ উঠছে। এই ঢাকা শহরে মহাখালীর কাছে তিনটি সরকারি মেডিকেল প্রতিষ্ঠান রয়েছে। তারা শুধু ফটোকপিতে কোটি কোটি টাকা খরচ করেছে। তারা এক বছরে এক কোটি ৫ লাখ তেত্রিশ হাজার ৩২০ টাকা খরচ করেছে। এ ব্যাপারে শ্বেতপত্র প্রকাশ করে মন্ত্রীর কাছে ৩০০ বিধিতে বিবৃতি প্রদান করার দাবি করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

স্বাস্থ্যখাতই সবচেয়ে বেশি অসুস্থ

আপডেট টাইম : ১০:২৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫