ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কৃষিপণ্য রপ্তানিতে আয় বেড়েছে ২০.২২%

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭
  • ৩৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০১৭-১৮ অর্থবছরের প্রথম চার মাসে কৃষিপণ্য রপ্তানিতে আয় হয়েছে ২০ কোটি ৩২ লাখ ১০ হাজার মার্কিন ডলার বা প্রায় ১ হাজার ৬৭৩ কোটি টাকা; যা এ সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ১৪ দশমিক ১৩ শতাংশ বেশি। একইসঙ্গে ২০১৬-১৭ অর্থবছরে একই সময়ের তুলনায়ও এই খাতের রপ্তানি আয় ২০ দশমিক ২২ শতাংশ বেড়েছে।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) নভেম্বর মাসে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে আরও জানানো হয়েছে, সদ্য সমাপ্ত ২০১৬-১৭ অর্থবছরে কৃষিপণ্য রপ্তানিতে আয় হয়েছিল ৫৫ কোটি ৩১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। চলতি ২০১৭-১৮ অর্থবছরে এ খাতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।

২০১৭-১৮ অর্থবছরের প্রথম চার মাসে চা রপ্তানিতে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এর বিপরীতে এ খাতে আয় হয়েছে ১০ লাখ মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৫ দশমিক ৪৮ শতাংশ কম। তবে গত অর্থবছর ২০১৬-১৭ চেয়ে এ খাতে রপ্তানি আয় বেড়েছে ১৩ দশমিক ৬৪ শতাংশ।

জুলাই-অক্টোবর মাসে সবজি রপ্তানিতে ২ কোটি ৪৭ লাখ ৩০ হাজার মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা বিপরীতে এ সময়ে এ খাতে রপ্তানি আয় হয়েছে ২ কোটি ৬৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৮ দশমিক ৭৩ শতাংশ বেশি। একই সঙ্গে আগের অর্থবছরের প্রথম ৪ মাসের চেয়ে এ খাতের রপ্তানি আয় ১৯ দশমিক ০৩ শতাংশ বেড়েছে।

চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে তামাকজাত পণ্য রপ্তানিতে আয় হয়েছে ২ কোটি ৪৯ লাখ ৩০ হাজার মার্কিন ডলার; যা এ সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ৭৫ দশমিক ৬৯ শতাংশ বেশি। একই সঙ্গে আগের অর্থবছরের প্রথম ৪ মাসের চেয়ে এই খাতের আয় ২২ দশমিক ৫৭ শতাংশ কমেছে।

২০১৭-১৮ অর্থবছরের জুলাই-অক্টোবর মেয়াদে ফল রপ্তানিতে আয় হয়েছে ১৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৬৬ দশমিক ১৩ শতাংশ এবং আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৭১ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে।

আলোচ্য সময়ে মসলা জাতীয় পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ কোটি ২৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এই সময়ের মধ্যে এই খাতে আয় হয়েছে ১ লাখ ৪১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৪ দশমিক ৭২ শতাংশ বেশি। তবে গত ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ৪ মাসের মসলা জাতীয় পণ্য রপ্তানি আয়ের তুলনায় চলতি বছরের প্রথম ৪ মাসের আয় ৫৩ দশমিক ৩০ শতাংশ বেড়েছে।

২০১৭-১৮ অর্থবছরের প্রথম ৪ মাসে শুকনো খাবার রপ্তানিতে আয় হয়েছে ৪ কোটি ৭৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। যা এ সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ২৩ দশমিক ০১ শতাংশ এবং আগের অর্থবছরের একই সময়ের আয়ের তুলনায় ৮৪ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে।

অর্থবছরের প্রথম ৪ মাসে অন্যান্য কৃষিপণ্য রপ্তানিতে আয় হয়েছে ৮ কোটি ৭০ লাখ ২ হাজার মার্কিন ডলার। যা এ সময়ের লক্ষ্যমাত্রার তুলনায় ১ দশমিক ২৬ শতাংশ বেশি। তবে সঙ্গে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ খাতের আয় ৩ দশমিক ২০ শতাংশ কমেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কৃষিপণ্য রপ্তানিতে আয় বেড়েছে ২০.২২%

আপডেট টাইম : ১২:০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭