ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আপাতত বিরতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০১৫
  • ৬৭৪ বার

বিরতিতে রয়েছেন র‌্যাম্প তারকা ও চলতি সময়ের অত্যন্ত সম্ভাবনাময়ী চলচ্চিত্র অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। আর এ কারণেই আপাতত মিডিয়ার কাজে তেমন একটা দেখা যাচ্ছে না তাকে। তার এই বিরতির কারণটা হলো পড়াশোনা। বর্তমানে বৃটিশ ল’ ডিগ্রিতে পড়ছেন পিয়া। এখন তৃতীয় বর্ষের পরীক্ষা চলছে তার। চলতি মাসের ৭ তারিখ থেকেই শুরু হয়েছে পরীক্ষা। তার জন্য মাসখানেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন এই তারকা। সে কারণেই নিজ থেকে সাময়িক বিরতিটা নিয়েছেন তিনি। র‌্যাম্প মডেল দীর্ঘদিন ধরে করলেও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচনায় আসেন জান্নাতুল ফেরদৌস পিয়া। বিভিন্ন দেশের প্রতিযোগিতায় তিনি এরই মধ্যে অংশ নিয়েছেন। গত বছরের ডিসেম্বর জুড়ে তিনি কাজ করেছেন ভারতের বেশ কয়েকটি প্রজেক্টে। এর মধ্যে কয়েকটি ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করেছেন তিনি। পাশাপাশি মিউজিক ভিডিওর কাজও করেছেন। এদিকে পিয়া অভিনীত প্রথম ছবি ছিল রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’। এখানে দুর্দান্ত অভিনয়-পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। যে সুবাদে চলচ্চিত্রে বেশ ব্যস্ত হয়ে পড়েন তিনি। পরীক্ষা ও পড়াশোনার জন্য সাময়িক বিরতিতে যাওয়ার আগেই পিয়া কাজ শেষ করেছেন ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘দ্য স্টোরি অব সামারা’ এবং ‘প্রবাসীর প্রেম’ নামক তিনটি ছবির। এগুলো চলতি বছরই মুক্তির কথা রয়েছে। ছবিগুলো মুক্তি পেলে চলচ্চিত্রে একটি ভাল অবস্থান পিয়া তৈরি করতে পারবেন বলেও ধারণা করা হচ্ছে। নিজের বিরতি ও চলচ্চিত্র প্রসঙ্গে পিয়া জানান,  পরীক্ষার জন্য আপাতত কাজ থেকে বিরতিতে রয়েছি। তবে তার মধ্যেও মেরিল প্রথম আলো পুরস্কারে অংশ নিয়েছি। পরীক্ষার ফাঁকে অনুরোধের ফটোশুটগুলো করছি। তবে পরীক্ষা না শেষ হওয়া পর্যন্ত কোন প্রেসার নিতে চাই না। আমার তিনটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। তার জন্য আমি নিজেও অপেক্ষা করছি। আর পরীক্ষার পর আবার পুরোদমে হয়তো কাজ শুরু করবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আপাতত বিরতি

আপডেট টাইম : ০৫:২৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০১৫