ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

কোনালের স্বপ্নপূরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫
  • ৫৪৯ বার

প্রথমবারের মতো চলচ্চিত্রের প্লেব্যাকে একসঙ্গে কণ্ঠ দিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোর ও চ্যানেল আই সেরাকণ্ঠ তারকা সোমনূর মনির কোনাল। সম্প্রতি একসঙ্গে এ দ্বৈতগানে কণ্ঠ দেন তারা। ছবির নাম ‘ভালোবাসাপুর’। পরিচালনা করছেন এখলাস উদ্দিন। কাকরাইলের ভিসটেক স্টুডিওতে এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির সুর-সংগীতায়োজন করেছেন আহমেদ কিসলু। এর আগে এন্ডু্র কিশোরের সঙ্গে দুটি গান গাইলেও চলচ্চিত্রে প্রথমবারের মতো এ শিল্পীর সঙ্গে প্লেব্যাক করলেন কোনাল। এন্ড্রু কিশোরের মতো
শিল্পীর সঙ্গে প্রথমবারের প্লেব্যাক করতে পারায় দারুণ উচ্ছ্বসিত কোনাল। এ বিষয়ে তিনি বলেন, প্লেব্যাক করেছি। এর আগেও করেছি। বলা চলে আমার প্রত্যাশার চেয়ে আরও বেশি করেছি। কিন্তু এবারের ব্যাপারটা একেবারে ভিন্ন। শ্রদ্ধেয় এন্ড্রুদা’র সঙ্গে প্লেব্যাক করার সুযোগ হয়েছে। এই প্রিয় মানুষটা হলো বাংলাদেশের প্লেব্যাকের কিং। তার সঙ্গে গাইতে পেরেছি তাই অতিমাত্রায় খুশি আমি। অন্যরকম এক আনন্দ কাজ করছে মনে। আমার সপ্নপূরণ হয়েছে। আশা করছি এ গানটি ভাল লাগবে সবার। সবাই দোয়া করবেন আমার জন্য। এন্ড্রু কিশোর কোনাল সম্পর্কে বলেন, কোনাল অনেক ভাল গান করে। ওর কণ্ঠ অনেক মিষ্টি। আমার কাছে বেশ ভাল লাগে। আশা করছি সামনে ও আরও ভাল ভাল গান শ্রোতাদের উপহার দিতে পারবে। এদিকে বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই গ্ল্যামারাস গায়িকা। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে শো করছেন তিনি। পাশাপাশি নিয়মিত প্লেব্যাক করছেন। তবে গান খুব বেছে বেছে করছেন। বছর কয়েক আগে তার প্রথম একক অ্যালবামও প্রকাশ পেয়েছে। সেই অ্যালবামের গানগুলোও শ্রোতামহলে প্রশংসিত হয়। সামনেই নতুন গান নিয়ে শ্রোতা-দর্শকের মাঝে হাজির হবেন এ শিল্পী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

কোনালের স্বপ্নপূরণ

আপডেট টাইম : ১২:৩০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫