ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য জেমিনি অ্যাপ আনল গুগল ইমরানের মুক্তির দাবিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি জুলাইয়ে মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ সাত জনের মৃত্যুদণ্ডের রায় মাথার চুল ফেলে যা বললেন ক্যনসার আক্রান্ত সামিয়া আফরিন সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

ঢাকায় পেরুর আলোকচিত্রীর প্রদর্শনী ‘পোট্রেইটস অব লিমা’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭
  • ৪২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পেরুর বিশ্ববিখ্যাত আলোকচিত্রী ইউজিন কুরেটের তোলা ছবি নিয়ে ‘পোট্রেইটস অব লিমা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে ঢাকার শিল্পকলা একাডেমিতে। প্রদর্শনীতে পেরুর মানুষের জীবনঘনিষ্ট বিভিন্ন ছবির মাধ্যমে সেদেশের সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্য ও গভীরতা তুলে ধরা হয়েছে।

আলোকচিত্রী ইউজিন কুরেটের এ কাজের মাধ্যমে প্রকাশ পেয়েছে পেরুর শিল্প ও সংস্কৃতির বহুমুখিতা এবং পেরুর জাতিগত অর্জনের এক অনন্য রূপ। এর আগে গত শুক্রবার শিল্পকলা একাডেমিতে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

ঢাকায় ‘পোট্রেইটস অব লিমা’ আলোকচিত্র প্রদর্শনীতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে পেরুর কনসাল জেনারেল সারাহ আলি এবং প্রখ্যাত আলোকচিত্রী গোলাম মোস্তফা। উপস্থিত সবাই প্রদর্শিত আলোকচিত্রের শিল্পমান ও গুরুত্ব নিয়ে কথা বলেন এবং বাংলাদেশ ও পেরুর মধ্যে চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় করার বিষয়ে আশা প্রকাশ করেন।

শিল্পকলা একাডেমিতে এ প্রদর্শনী আগামী ২১ নভেম্বর পর্যন্ত চলবে। প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ

ঢাকায় পেরুর আলোকচিত্রীর প্রদর্শনী ‘পোট্রেইটস অব লিমা’

আপডেট টাইম : ০৩:৪২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭