ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অতিরিক্ত ডিআইজির ভাড়া বাসায় মাদক পার্টি, আটক ৮৫ জনের কারাদণ্ড সবাইকে ঐক্যবদ্ধ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে : শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী সংখ্যালঘু কিংবা সংখ্যাগরিষ্ঠ নয়, আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী জানাল জেদ্দা কনস্যুলেট পৃথক অভিযোগে সৌদির কারাগারে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল-সুইটি হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু শেখ হাসিনা আসবে না ৩৮ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য নয়, সবার পরিচয় বাংলাদেশি: স্বরাষ্ট্রমন্ত্রী নভেম্বর থেকে ঢাকায় নতুন নিয়ম, এক রুটে চলবে এক কোম্পানির বাস ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩ বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে বাংলাদেশ ও ভারত

বোর্ডের জেএসসি পরীক্ষার্থীরা ভুল প্রশ্নপত্র গণিতে ২ নম্বর পাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭
  • ৩২১ বার

হাওর বার্তা ডেস্কঃ চলমান জেএসসি পরীক্ষার কুমিল্লা শিক্ষা বোর্ডের গণিতের প্রশ্নপত্রে দুটি নৈর্ব্যক্তিক (বহু নির্বাচনী) প্রশ্নের সঠিক উত্তর ছিল না। গণিত বিষয়ের পরীক্ষার ‘খ’ সেটের নৈর্ব্যক্তিক প্রশ্ন পত্রের ২৫ নম্বর প্রশ্নে লেখা হয় ‘পি’ রম্বসের ক্ষেত্রফল নিচের কোনটি ?’ উত্তরের জন্য অপশন দেয়া হয় (ক) ৭ বর্গ সেন্টিমিটার, (খ) ২৪ বর্গ সেন্টিমিটার, (গ) ২৮ বর্গ সেন্টিমিটার ও (ঘ) ৪৮ বর্গ সেন্টিমিটার। কিন্তু সঠিক উত্তর হবে ১২ বর্গ সেন্টিমিটার, যা উত্তরের জন্য দেওয়া চারটি অপশনের মধ্যে ছিল না।

অপর একটি প্রশ্নে লেখা হয় ‘ও’ রম্বসের পরিসীমা নিচের কোনটি ?’ উত্তরের জন্য অপশন দেওয়া হয় (ক) ১২ বর্গ সেন্টিমিটার, (খ) ১২ বর্গ সেন্টিমিটার, (গ) ২০ বর্গ সেন্টিমিটার (ঘ) ২০ বর্গ সেন্টিমিটার। অথচ সঠিক উত্তর হবে (৪১৩ সেন্টিমিটার)। পরীক্ষা চলাকালে শিক্ষার্থীরা বিষয়টি কক্ষ পরিদর্শকদের জানালে তাৎক্ষণিকভাবে বিষয়টি বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়।

এদিকে পরীক্ষা শেষ হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ভাইরাল হয়ে যায়। এ বিষয়ে কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুল খালেক মুঠোফোনে বলেন, এ ভুলের দায় বোর্ডের নয়, প্রশ্ন প্রণয়নকারীদের। তবে ভুল উত্তরের কারণে সকল পরীক্ষার্থীই ২ নম্বর পাবে বলে তিনি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তরে গরমিল রয়েছে। তবে এ জন্য সকল পরিক্ষার্থীদের ওই দুই প্রশ্নের উত্তর নাম্বার দেয়া হবে অর্থাৎ যেসব পরীক্ষার্থী উত্তরপত্র ভরাট করেছে তারাও নম্বর পাবে, যারা ভরাট করেনি তারাও নম্বর পাবে।

প্রসঙ্গত, গত ১২ নভেম্বর কুমিল্লা বোর্ডের অধীনে গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরিক্ষা শেষে ওই বিষয়ের ‘খ’ সেটের ২৫ ও ২৬ নম্বর নৈর্ব্যক্তিক প্রশ্ন দু’টিতে ভুল ধরা পড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত ডিআইজির ভাড়া বাসায় মাদক পার্টি, আটক ৮৫ জনের কারাদণ্ড

বোর্ডের জেএসসি পরীক্ষার্থীরা ভুল প্রশ্নপত্র গণিতে ২ নম্বর পাবে

আপডেট টাইম : ০৫:৫২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭