ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রোহিঙ্গা শব্দ উচ্চারণ না করতে পোপকে পরামর্শ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭
  • ৪১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ নির্যাতিত রোহিঙ্গাদের সর্বশেষ পরিস্থিতি দেখতে চলতি মাসেই বাংলাদেশ ও মিয়ানমার সফরে আসছেন ক্যাথলিক চার্চপ্রধান পোপ ফ্রান্সিস। তবে এই সফরে ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার না করার পরামর্শ দেয়া হয়েছে পোপকে। রোহিঙ্গার পরিবর্তে ‘রাখাইন রাজ্যের মুসলিম’ শব্দটি ব্যবহার করার জন্য তাকে বলা হয়েছে।

ক্যাথলিক চার্চ ও রাজনৈতিকভাবে প্রভাবশালী কয়েকজন ব্যক্তি ‘রাজনৈতিক সংবেদনশীলতা’র খাতিরে পোপকে ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন। খবর রয়টার্সের।

অবশ্য রোহিঙ্গাদের ওপর পরিচালিত নির্যাতন ও বর্বরতার ঘটনায় এর আগে রোহিঙ্গা শব্দটি ব্যবহার করেই উদ্বেগ জানিয়েছিলেন পোপ।

এদিকে পোপকে ‘রোহিঙ্গা’ শব্দ ব্যবহার না করার পরামর্শ দেয়ার ঘটনার বিরোধিতা করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।

জানা যায়, ৬ নভেম্বর কফি আনান আরও তিনজন প্রভাবশালী ব্যক্তিকে নিয়ে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা পোপকে ‘রোহিঙ্গা’ শব্দটি পরিহার করে শুধু ‘রাখাইন রাজ্যের মুসলিম’ শব্দ ব্যবহারের পরামর্শ দেন।

রোহিঙ্গা শব্দটি ব্যবহারে মিয়ামমারের শাসকদের ‘মনঃক্ষুণ্ণের’ কথা চিন্তা করেই এই পরামর্শ দেয়া হয়েছে বলে দাবি মানবাধিকার কর্মীদের।

পাঁচ দিনের সফরে ২৭ নভেম্বর বাংলাদেশে আসবেন পোপ ফ্রান্সিস। পরে তিনি মিয়ানমার যাবেন। ২ ডিসেম্বর পর্যন্ত তিনি সেখানে থাকবেন।

মিয়ানমারের রাখাইনে চলতি বছরের অক্টোবর থেকে নতুন করে সহিংসতা সৃষ্টির পর এখন পর্যন্ত ছয় লাখের বেশি রোহিঙ্গা মুসলিম বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এই ঘটনাকে ‘জাতিগত নিধনের ধ্রুপদি উদাহরণ’ হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রোহিঙ্গা শব্দ উচ্চারণ না করতে পোপকে পরামর্শ

আপডেট টাইম : ০৪:৩০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭