ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সৌদি নেতৃত্বাধীন জোটের অবরোধ তুলে নেয়ার আহ্বান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭
  • ৩৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ইয়েমেন ভয়াবহ দুর্ভিক্ষের মুখে রয়েছে বলে সতর্ক করে দিয়ে জাতিসংঘের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, এর ভুক্তভোগী হবে লাখ লাখ মানুষ। সতর্ক করে তিনি বলেন, গত কয়েক দশকে বিশ্বের সবচেয়ে বড় দুর্ভিক্ষের মুখে পড়তে যাচ্ছে ইয়েমেন। জাতিসংঘের এই কর্মকর্তা সংঘাতপীড়িত দেশটির ওপর থেকে সৌদির নেতৃত্বাধীন জোটের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকের পর স্থানীয় সময় গতকাল (৮নভেম্বর) সাংবাদিকদের বিষয়টি জানান জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক।

গত সোমবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদির রাজধানী রিয়াদে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। ব্যালিস্টিক ওই ক্ষেপণাস্ত্র আটকে দেয় সৌদির আকাশ প্রতিরক্ষা বাহিনী। এ ঘটনার পর ইয়েমেনের সঙ্গে আকাশ, স্থল ও নৌপথে অবরোধ দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন জোট।

সৌদির ভাষ্য, ইয়েমেনে হুতি বিদ্রোহীদের কাছে ইরানের অস্ত্র সরবরাহ বন্ধে এ অবরোধ আরোপ করা হয়েছে। তবে সৌদির এই অভিযোগ অস্বীকার করেছে ইরান।

২০১৫ সাল থেকে সৌদির নেতৃত্বাধীন জোটের সঙ্গে লড়ছে ইরান-সমর্থিত  হুতি বিদ্রোহীরা।

ইয়েমেনের বর্তমান পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তা লোকক বলেন, ‘আমি (নিরাপত্তা) পরিষদকে বলেছি, এই ব্যবস্থা (অবরোধ) তুলে নেয়া না হলে ইয়েমেনে দুর্ভিক্ষ হবে।’ ‘এটা হবে বিশ্বের সবচেয়ে বড় দুর্ভিক্ষ, যাতে ভুক্তভোগী হবে লাখ লাখ মানুষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সৌদি নেতৃত্বাধীন জোটের অবরোধ তুলে নেয়ার আহ্বান

আপডেট টাইম : ০৬:০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭