ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শাকিব-অপু কি সত্যি বিচ্ছেদের পথে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৪:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭
  • ৪১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বিয়ের খবর প্রকাশ্যে আসার পর একদিনও এক ছাদের নিচে থাকা হয়নি তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের। ভক্তদের শোনাতে পারেননি কোনও খুশির খবর। উপরোন্তু কদিন বাদে বাদেই নানা গুঞ্জনের ছড়াছড়ি আলোচিত এ জুটিকে নিয়ে।

নতুন গুঞ্জন তাদের বিবাহবিচ্ছেদ। বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের মাধ্যমে যে গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে। শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি স্থায়ীভাবে আলাদা হয়ে যাওয়ার পথে হাটছেন শাকিব-অপু। তবে এমন গুঞ্জন কতোটা সত্যি সেটা এখনও পরিষ্কার নয়।

বিচ্ছেদ বিষয়ে অবশ্য শাকিব-অপু দুজনেরই আলাদা আলাদা বক্তব্য তুলে ধরা হয়েছে গণমাধ্যমে। সেখানে শাকিব বলেন,  সময় হলে সবই জানতে পারবেন। এ নিয়ে এখন কথা বলার কিছু নেই।’  খানের কথায় পরিষ্কার নয় কিছুই। কেননা, বিচ্ছেদ প্রশ্নের উত্তরে তিনি হ্যা বা না কোনটাই বলেননি। শাকিব খান তাদের বিচ্ছেদের বিষয়টি নিয়ে একজন আইনজীবীর সঙ্গে কথা বলেছেন বলেও গুঞ্জন উঠেছে।

অন্যদিকে, এ ব্যাপারে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অপুও। তিনি বলেন, ‘এ বিষয়টি নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না। কথা বাড়াতেও চাই না। এ নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই। মাথা ব্যথা না থাকলে সেটি নিয়ে কথা বলার প্রয়োজন বোধ করারও বিষয় নাই। যা হওয়ার হচ্ছে, হোক।’

উল্লেখ্য, ২০০৮ সালে বিয়ে করার পর প্রায় নয় বছর তা গোপন করে রেখেছিলেন শাকিব-অপু। এরই মধ্যে তাদের কোল জুড়ে আসে ছেলে আব্রাম জয়। কিন্তু তখনো বিয়ের কথা লুকিয়ে রাখেন এই তারকা দম্পতি। ছেলের জন্ম দিতে ২০১৬ সালের শুরুর দিকে হঠাৎ উধাও হয়ে যান অপু। ভারতের কলকাতার একটি হাসপাতালে গত বছরের ২৭ সেপ্টেম্বর পৃথিবীর আলো দেখে আব্রাম জয়। এরপর কেটে যায় আরো সাত মাস।

গত ১০ এপ্রিল সাত মাসের ছেলে জয়কে নিয়ে অপু হঠাৎ হাজির হন বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে। সরাসরি সম্প্রচারিত সাক্ষাৎকারে ছেলেকে কোলে নিয়ে অপু প্রকাশ করেন তাদের বিয়ের কথা। ক্যারিয়ারের কথা ভেবে শাকিব খানই তাদের বিয়ে ও ছেলের কথা লুকিয়ে রাখতে উদ্বুদ্ধ করেন বলে জানান অপু। কিন্তু ছেলেকে আর লুকিয়ে রাখতে তার ভালো লাগছিল না।

এ ঘটনায় শাকিব প্রথমে উত্তেজিত প্রতিক্রিয়া দেখালেও বিয়ে ও ছেলের কথা স্বীকার করে নেন। তবে ক্ষুব্ধ হন অপুর ওপর। যদিও তিনি পরে জানান, স্ত্রী অপু ও ছেলে জয়কে নিয়ে সুখের সংসার করতে চান তিনি। কিন্তু এরপর কেটে গেছে আরো সাত মাস। এখনো এক ছাদের নিচে থাকা হয়নি শাকিব-অপুর। এমনকি গত ২৭ সেপ্টেম্বর ছেলের প্রথম জন্মদিন আলাদাভাবে উদযাপন করেন দুজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শাকিব-অপু কি সত্যি বিচ্ছেদের পথে

আপডেট টাইম : ০৩:৫৪:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭