ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

শুভ-মাহিকে দেখতে দুবাইয়ে ভিড়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭
  • ৩৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের মতো বিদেশেও সাড়া জাগাচ্ছে আরিফিন শুভ ও মাহিয়া মাহি অভিনীত ‘ঢাকা অ্যাটাক’। দীপঙ্কর দীপন পরিচালিত সিনেমাটি শুক্রবার থেকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে প্রদর্শিত হচ্ছে।

সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দেহরা সিটি সেন্টারের ভক্স থিয়েটারে হাজির হয় ‘ঢাকা অ্যাটাক’ টিম। শুভ-মাহি ছাড়াও ওই সময় উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক দীপন ও কাহিনীকার সানী সানোয়ার।

দুবাইয়ে দর্শক সাড়া দেখে দারুণ উচ্ছ্বসিত শুভ ও মাহি। শুভ জানান, এমন সাড়া বাংলাদেশি সিনেমার জন্য ইতিবাচক। দেশের বাইরে বেশি বেশি দর্শক দেখলে সিনেমার বাজেট বাড়বে। আরো ভালো সিনেমা তৈরি সম্ভব হবে।

অন্যদিকে প্রথমবারের মতো দুবাই এসে খুশি মাহি। জানান, সিনেমা চলাকালীন সময়ে দর্শকদের দেখছিলেন। তিনি ভাবতেও পারেননি দেশের বাইরে এত দর্শক বাংলাদেশি সিনেমা দেখেন।

বাংলাদেশে ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পেয়েছে ৬ অক্টোকর। ২০ অক্টোবর মুক্তি পায় উত্তর আমেরিকায়। এছাড়া ৭ নভেম্বর মুক্তি পাবে ইউরোপের কয়েকটি দেশে। সেখানেও প্রচারণায় অংশ নেবে ‘ঢাকা অ্যাটাক’ টিম। শিগগিরই এশিয়ার আরো কয়েকটি দেশে সিনেমাটি মুক্তি পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

শুভ-মাহিকে দেখতে দুবাইয়ে ভিড়

আপডেট টাইম : ০৩:৪৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭