ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সু চির বৈঠক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭
  • ৩০১ বার

হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। স্থানীয় সময় বুধবার সকাল ১০টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা ও নির্যাতনের মুখে বাংলাদেশে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গা নাগরিকদের ফিরিয়ে নেয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

গতকাল মিয়ানমারের রাজধানী নেপিডোতে উভয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক করেন। এতে মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লে. কর্নেল চ সুয়ি এবং পুলিশ প্রধান উপস্থিত ছিলেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন, বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার সম্মত হয়েছে। এছাড়া জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে গঠিত আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নেও সম্মত হয়েছে দেশটি। এ ব্যাপারে মিয়ানমার ও বাংলাদেশ ৩০ নভেম্বরের মধ্যে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করবে।

এছাড়া বৈঠকে নিরাপত্তা ও আইন প্রয়োগের বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশ ও মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে আসাদুজ্জামান খান রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানালেও মিয়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোহিঙ্গাদের ওপর নির্যাতন না হওয়ার দাবি করেছে।

তিন দিনের সফরে গত সোমবার ১২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে মিয়ানমারে যান স্বরাষ্ট্রমন্ত্রী। সফরকালে রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে মিয়ানমার সরকারের সঙ্গে তারা আলোচনা করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সু চির বৈঠক

আপডেট টাইম : ১১:২৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭