ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মেসির পেনাল্টি মিসের সাতকাহন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০১৫
  • ৪৮৬ বার

স্প্যানিশ লা-লিগায় সর্বকালের সর্বাধিক ২৮৬ (৩১৫ ম্যাচ) গোলের মালিক লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে সর্বাধিক ৪১৫ গোলের রেকর্ডটাও তার দখলে। গত মওসুমে ট্রেবল শিরোপাজয়ী বার্সেলোনার হয়ে তিনি করেছেন ৬৬ ম্যাচে ৫৯ গোল। কিন্তু পেনাল্টিতে আর্জেন্টিনার এ ক্ষুদে জাদুকরের দুর্বলতা নিয়মিতই দেখা যাচ্ছে। লা-লিগায় বার্সেলোনার এবারের মওসুম মেসির পেনাল্টি মিস দিয়েই শুরু হয়েছে। অ্যাথলেটিক বিলাবওয়ের বিপক্ষে বার্সেলোনার পাওয়া পেনাল্টিটি মিস করেন তিনি। তার নেয়া শটটি রুখে দেন অ্যালেটিক বিলবাওয়ের গোলরক্ষক গোরকা ইরাইজোজ। এই নিয়ে বার্সেলোনার হয়ে ১৪ পেনাল্টি শট মিস করলেন তিনি। ক্লাবের হয়ে তিনি এ পর্যন্ত ৬৩ পেনাল্টি শট নিয়ে ৪৯টিতে গোল করতে পেরেছেন। এতে পেনাল্টিতে তার গোলের হার মাত্র ২২ শতাংশ। বার্সেলোনার হয়ে মেসি এর আগে সর্বশেষ পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হন গত মওসুমে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের দ্বিতীয় রাউন্ডে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির বিপক্ষে। তবে এ বছরের ২৪ ফেব্রুয়ারি ইত্তিহাদের ওই ম্যাচটি ২-১ গোলে জেতে কাতালানরা। আর সর্ব ্রথম তিনি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ২০০৮ সালের ৩১ জানুয়ারি। সেবার কোপা দেল রে’য় ভিয়ারিয়ালের বিপক্ষে তিনি পেনাল্টি মিস করলেও বার্সেলোনা জেতে ১-০ গোলে। আর এবার মেসির পেনাল্টি মিসের পরও মওসুমের প্রথম ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়েকে তারা ১-০ গোলে হারিয়েছে। মেসি তার দেশ আর্জেন্টিনার হয়ে এ পর্যন্ত ১২ পেনাল্টি শট নিয়েছেন। এরমধ্যে ১০টি গোল করলেও অন্য দু’টিতে ব্যর্থ হন। আর বার্সেলোনার হয়ে তার ১৪ পেনাল্টি মিসের ৬টি লা-লিগা, ৪ টি কোপা দেল রে’, ৩টি ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ও ১টি স্প্যানিশ সুপার কাপে। এই নিয়ে দেশ ও ক্লাবের হয়ে শেষ ১১ পেনাল্টির ৬টিতে গোল করতে ব্যর্থ হলেন তিনি। এরমধ্যে বার্সেলোনার হয়ে শেষ ৮ পেনাল্টিতে ৫ মিস তার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মেসির পেনাল্টি মিসের সাতকাহন

আপডেট টাইম : ১১:৪২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০১৫