ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ডিএসইতে ৫৫ ভাগ কোম্পানির দরপতন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭
  • ৬৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে প্রায় ৫৫ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৫৪৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৫৭ কোটি ৪ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৬০০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৩২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮৯ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪২ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭৩১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ডিএসইতে ৫৫ ভাগ কোম্পানির দরপতন

আপডেট টাইম : ০৫:০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭