ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আইনজীবী সন্ত্রাসী হামলায় মারাত্মক জখম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪২:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭
  • ৪৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ সন্ত্রাসী হামলায় মারাত্মক জখম হয়েছেন বাগেরহাট জজ কোর্টের আইনজীবী শেখ নুর মোহাম্মদ (৫৩)। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। শনিবার সকাল ৯টার দিকে শহরতলির সোনাতলায় এ হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁর পা ভেঙে দিয়েছে। আইনজীবী সমিতির একটি দুর্নীতিসংক্রান্ত বিরোধে এ হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন নুর মোহাম্মদ। জখম অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. অরুণ চন্দ্র মণ্ডল জানান, আহত নুর মোহাম্মদের শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি পেটার চিহ্ন রয়েছে। তাঁর এক পা ভেঙে গেছে। বাগেরহাটে চিকিৎসার পর তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু বলেন, সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে নুর মোহম্মদকে আহত করেছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

আহত নুর মোহম্মদ জানান, সকাল ৯টার দিকে  সোনাতলার বাড়ি থেকে বের হন তিনি। পথিমধ্যে তিন-চারটি মোটরসাইকেলে আসা যুবকরা ঘিরে ধরে। এরপর তারা হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণ হচ্ছে। এ ভবন নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে। তিনি বাদীপক্ষের আইনজীবী। এ হামলার ঘটনায় জেলা আইনজীবী সমিতির নেতাদের সংশ্লিষ্টতা আছে বলে তিনি ধারণা করছেন।

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ  কে আজাদ ফিরোজ টিপু বলেন, ‘নুর মোহাম্মদের সঙ্গে বিভিন্ন লোকের বিরোধ আছে। কে বা কারা হামলা করেছে সে বিষয়ে কিছু জানা নেই। আইনজীবী সমিতি এ হামলায় জড়িত নয়। বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহাতাব উদ্দিন জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছে। থানায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্দেহভাজনদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

আইনজীবী সন্ত্রাসী হামলায় মারাত্মক জখম

আপডেট টাইম : ০৫:৪২:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭