ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী উপহার কেনার আগে যে ৭টি বিষয় মনে রাখা জরুরি চীনে ৩০ দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের গণমাধ্যম সহযোগিতা সেমিনার আগামী বছরের জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন: ইসি মাছউদ জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা ইমরান খানের বোনকে গ্রেপ্তার, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা চীনা নাগরিকের ২.৫ কেজি সোনা উদ্ধার, আনসারের বিচক্ষণতায় পাচারচেষ্টা নস্যাৎ জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী বিতর্কিত নেক্সাস বই ফেরত নেয়ায় ধন্যবাদ দায়ি ব্যক্তিদের শনাক্ত শাস্তির আওতায় আনতে হবে: ইসলামী দলের নেতৃবৃন্দ

একটা ঘুপচি ঘরে দু মাস ছিলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০১৫
  • ৭৭০ বার

দুই মাসের বেশি সময় ধরে নিখোঁজ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের সাথে বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে গিয়ে বিএনপির এক নেতা – অফিস সচিব আব্দুল লতিফ জনি দেখা করেছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার প্রথমবারের মতো – প্রায় দুই ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে মেঘালয় পুলিশের গোয়েন্দা বিভাগ।

পুলিশেরই কয়েকটি অসমর্থিত সূত্রে জানা গেছে গোয়েন্দাদের তিনি জানিয়েছেন যে তাকে কোনও একটা জায়গায় ঘুপচি ঘরে রাখা হয়েছিল প্রায় দুমাস।

তারপর বেশ কয়েকবার গাড়ী বদল করে শিলংয়ে নিয়ে আসা হয়।

গোয়েন্দাদের জেরা আর সালাউদ্দিন আহমেদ নিজে আত্মীয়দের যা বলেছেন – তার মধ্যে বেশ মিল খুঁজে পাওয়া যাচ্ছে।

এর আগে সালাউদ্দিন আহমেদের দুই আত্মীয় দুপুরবেলা তার সঙ্গে দেখা করে খাবার আর পোশাক দিয়ে এসেছেন। তার সাথে কথাবার্তাও হয়েছে।

সালাউদ্দিন আহমেদকে উদ্ধৃত করে তার ঐ  আত্মীয়রা জানান যে ৬২ দিন তিনি বন্দী অবস্থায় কাটিয়েছেন।

কোথায় ছিলেন, সেটা বলতে পারেন নি।

তার পরে চোখ বেঁধে বেশ কয়েকবার গাড়ী বদল করে নিয়ে আসা হয় যে জায়গাটাতে, সেটা সালাউদ্দিন আহমেদ নিজেই খোঁজ করে জানতে পারেন যে শিলংএর গল্ফ লিংক এলাকা।

পুলিশ যদিও এতদিন দাবী করে আসছিল তারা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে সালাউদ্দিন আহমেদকে হেফাজতে নেয়। তবে সালাউদ্দিন আহমেদ এদিন আত্মীয়দের জানিয়েছেন যে তিনি নিজেই পুলিশের কাছে গিয়েছিলেন।

হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি মোটের ওপর সুস্থই আছেন। তবে কিডনি আর চর্মরোগের একটা সমস্যা দেখা দিয়েছে। তার চিকিৎসা চলছে।
-বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

একটা ঘুপচি ঘরে দু মাস ছিলেন

আপডেট টাইম : ১১:২৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০১৫